ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জয়পুরহাটের সোহেল; ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি মায়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫ আদালতে সোহেল রানা, রামিসা হত্যার বিচার শুরু আজ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ : সঠিকভাবে টাকা বিতরণ করা হয়েছে মর্মে দাবি সংশ্লিষ্টদের সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় সাহিত হলেন দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী তাকিবুর রহমান জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু শিশুদের মোবাইল ফোন আসক্তি: পড়াশোনায় অমনোযোগের নীরব সংকট গোয়ালন্দে ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি,বিএনপি নেতার ছেলের ভাঙ্গারির দোকান হতে মালামাল উদ্ধার কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ভালো হয়ে যাওয়ার জন্য ৬ মাসের সময় দিলেন ডা. আব্দুল্লাহ তাহের। মধুপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন: আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি পানিতে ডুবে নিখোঁজের ৩০ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

ভারতের কানপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩১

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-10-2022 05:12:02 am

ছবি: টুইটার



◾ আন্তর্জাতিক ডেস্ক 


এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি দুর্ঘটনায় ভারতের উত্তর প্রদেশের কানপুরে ৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৭ জন। গতকাল শনিবার রাতে এ দুটি দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে। 


কর্মকর্তারা বলেছেন, প্রথম দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যের ঘাটমপুর এলাকার কাছে। একটি ট্রাক্টর ট্রলি ৫০ জন তীর্থযাত্রী নিয়ে যাওয়ার সময় ঘাটমপুরে রাস্তার পাশে একটি পুকুরে উল্টে গেলে অন্তত ২৬ জন নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন ২০ জন। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। 


ট্র্যাক্টরটি উন্নাওয়ের চন্দ্রিকা দেবীর মন্দির থেকে ফিরছিল বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে গাফিলতি করায় সরহ থানার স্টেশন ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে। 


ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারেননি। এ জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


অপর দুর্ঘটনাটি ঘটেছে অহিরওয়ান ফ্লাইওভারের কাছে। সেখানে একটি দ্রুতগামী ট্রাক একটি টেম্পোকে ধাক্কা দিলে পাঁচজন নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন সাতজন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীর্থযাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের প্রত্যেকের জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এ ছাড়া আহতদের প্রত্যেকের জন্য ৫০ হাজার রুপি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।  


এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তাঁর মন্ত্রিসভার জ্যেষ্ঠ মন্ত্রী রাকেশ সাচান ও অজিত পালকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে পাঠিয়েছেন। এ ছাড়া মুখ্যমন্ত্রী এ ঘটনার পরপরই রাজ্যের মানুষের প্রতি ট্রাক্টর ট্রলিকে বাহন হিসেবে ব্যবহার না করার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাক্টর ট্রলি কেবল কৃষিকাজেই ব্যবহার হওয়া উচিত। 

আরও খবর



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

১৪ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে