পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

মানুষ মূলত একা। লেখা - ফাউজিয়া আফিফা শেফা

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 04-10-2023 05:10:26 pm

মানুষের একান্ত নিজের বলতে 'মৃত্যু' ছাড়া আর কিচ্ছু নেই৷ একসময় বন্ধুত্বের সঙ্গাটা ব্যাপক ছিলো। বন্ধু বলতে বুঝতাম; স্কুল -কলেজ,  যাদের সাথে বড়ো হয়েছি সবাইকে। বুঝ ক্ষমতার উন্নয়নের সাথে সাথে সঙ্গার পরিধি ছোট করলাম। বন্ধু বলতে বুঝলাম গুটি কয়েকজনকে।  যারা সবসময় পাশে ছিলো। 


পরিবারের সঙ্গাটাও একই। বাবা-মা & আত্মীয়স্বজন সবাইকে পরিবারের অন্তর্ভুক্ত ভাবতাম। তারপর দিনশেষে বুঝলাম, মা-বাবা & ভাই-বোন তাদের সমন্বয়েই পরিবার৷ যারা সর্বদা আমাকে নিয়ে ভাবে। আমার অনুভূতির দিকে খেয়াল রাখে। আমার ব্যথায় ব্যাথিত হয়৷ 

আর আত্মার-আত্মীয় বলতে আমি আমার মা'কেই বুঝি৷ জীবনে পাওয়া ব্যথার প্রথর তপ্ত রোদে ছায়া হয়েছিলেন তিনি৷ সবাই চলে যাক, আমি মরুভূমির মধ্যে একা দাঁড়িয়ে থাকি, তবুও চাইনা তিনি আমাকে ভুল বুঝুক, ভুলে যাক! ভালোবাসায় কমতি আসুক!!


মনে ক্ষোভ রেখে সুখ পাওয়া যায়না। কারোর প্রতি তীব্র ঘৃণা নিয়ে অংকের হিসাব কষতে বসলে সমাধান মিলবে না৷  কে দিলো! কতজন পাশে থাকলো! কে সাহায্য করলো!  কে ভাবলো! এসবের হিসাব না কষে যারা সর্বদা পাশে থাকে তাদের নিয়ে ভাবুন। এক জীবনে সবাই প্রিয় হয়না। সবার প্রিয় আমরা হতেও পারি না৷ 

গুটিকয়েক মানুষ আছে যারা আমাদের কাছের! তাদের অনুভূতির দিকে খেয়াল রাখুন, তাদের নিয়ে কাজ করুন, তাদের নিয়ে ভাবুন! জীবন সুন্দর।  সুখী হতে হাজার মানুষের প্রয়োজন নেই৷


 বন্ধু একজন থাক;তবুও স্বার্থপর না থাক!


 কি দরকার এতো পাওয়া না পাওয়ার হিসাব কষে? জীবনে না চেয়েও যা পেয়েছি; তাও বা কম কিসে? 

আমি তোমার অপেক্ষায়, আর তুমি আমার নতুবা অন্য কারোর;ওদিকে মহান মালিক ফিরে আসার অপেক্ষায় ;------ আমাদের!! 

খুব নিঃস্ব লাগছে? মনে হচ্ছে আপন কেউ নাই?কে বলেছে কেউ নাই? 

রব আছেন ত! ;---- আর কি চাই? 

স্রষ্টার সৃষ্টি থেকে স্রষ্টা অধিক গুরুত্বপূর্ণ! স্রষ্টাকে পেলে সৃষ্টির কি প্রয়োজন?


লেখা,

ফাউজিয়া আফিফা শেফা 

সমাজবিজ্ঞান বিভাগ, ১৪তম ব্যাচ। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংংপুর

আরও খবর


deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৩৬ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৯ দিন ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে