পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

গোয়ালন্দের র‍্যাবের হাতে আলোচিত ধর্ষণ মামলার আসামী কামরুল গ্রেপ্তার

রাজবাড়ী জেলার সদর থানার আলোচিত ধর্ষণ মামলায় পলাতক একমাত্র প্রধান আসামি কামরুল’কে রাজধানীর ভাটারা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার ২রা অক্টোবর দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে ফরিদপুর র‍্যাব-১০ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গতকাল ০১ অক্টোবর সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও র‌্যাব- ১ এর সহযোগীতায় রাজধানী ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজবাড়ী জেলার সদর থানার  নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলার পলাতক একমাত্র প্রধান আসামি মোঃ কামরুল ইসলাম পারভেজ (৩০), কে গ্রেফতার করা হয়েছে। সে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন দৌলতদিয়া ইউনিয়নের শাহাজদ্দিন বেপারী পাড়া গ্রামের মোঃ ইমরান হোসেন বাবু বেপারীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি কামরুল ইসলাম পারভোজ উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানীর ভাটারাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়। পরে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও খবর
6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৩ ঘন্টা ৫৮ মিনিট আগে