ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

৬ মাসের মধ্যে বাংলাদেশিদের মার্কিন ভিসা প্রক্রিয়া শেষ করার আশ্বাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-10-2023 01:32:16 am

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলমের সঙ্গে বৈঠক করেছেন সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার। তবে বৈঠকে নতুন ভিসানীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। 


রোববার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন।


খুরশিদ আলম বলেন, নতুন ভিসা নীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ছয় মাসের মধ্যে শিক্ষার্থী ও ও সাধারণ মানুষের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন রেনা বিটার।

  

পাকিস্তান সফর শেষে শনিবার রাতে রেনা বিটার ঢাকায় পৌঁছান। পরে রোববার সকালে তিনি ঢকায় মার্কিন দূতাবাস পরিদর্শন করেন। পরিদর্শনকালে রেনা বিটার দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সঙ্গে কথা বলেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।


সফরকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।


উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু করতে সহায়তার অংশ হিসেবে’ যুক্তরাষ্ট্র সরকার গত ২২ সেপ্টেম্বর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ঘোষণা দেয়। এ ঘোষণার পর এই প্রথম দেশটির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সফরে এলেন। দুই দিনের সফর শেষে সোমবার (২ অক্টোবর) সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

আরও খবর