প্রশাসনের নাকের ডগায় ময়লার ভাগাড়! নাগেশ্বরী উপজেলা গেটে চরম দুর্ভোগে পথচারী কুতুবদিয়ায় সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃত্যু উপজেলা এনসিপির শোক প্রকাশ নড়িয়ায় ৪০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়িয়ায় মর্ডান ফ্যান্টাসি কিংডম পার্ক থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় নেই পদক্ষেপ : ছাত্রদল নেতাকে মারধরের মামলায় ৭ জনের জামিন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর শার্শার কায়বা ইউনিয়নে যমজ প্রতিবন্ধী দুইভাই পেল হুইল চেয়ার অস্বাভাবিক শিক্ষক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক আশাশুনির বামনডাঙ্গা স্লুইস গেটে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা অপসারন শ্রীমঙ্গলে মদ বহনকারী সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই আন্দোলনের বীরত্ব থেকে নেতৃত্বে: নাগেশ্বরী উপজেলা যুবশক্তির নতুন কমিটি ঘোষণা শার্শায় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে বাজিমাত করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানো হবে: প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শনের পর সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

সিরিজ বাঁচানোর লড়াইয়ে চোটের থাবা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2022 03:09:11 am

সংগৃহীত ছবি


নিউজ ডেস্ক: 


মড়ার উপর খাঁড়ার ঘা কাকে বলে হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একেতো অনাকাঙ্ক্ষিত হার তার সঙ্গে চোটের আক্রমণ। লাল সবুজের শিবির যেন অসহায়। এবার তামিম ইকবালের সামনে নয়া চ্যালেঞ্জ, সিরিজ বাঁচানোর লড়াই।

ওয়ানডেতে উড়তে থাকা বাংলাদেশ এটা ঘুনাক্ষরেও ভাবেনি হয়তো। দক্ষিণ আফ্রিকা কিংবা উইন্ডিজকে তাদের মাটিতে ধরাশয়ী করার পর কে-ইবা এমন ভাবতে পারে। তাও যে দলটির বিপক্ষে ২০১৩ সাল থেকে টানা ১৯ ম্যাচে কোনো হার ছিল না। সেই দলটিই যেন নাস্তানাবুদ করে ছাড়লো।

হারের ক্ষতে দ্রুত প্রলেপ দিয়ে বাংলাদেশকে এবার প্রস্তুত থাকতে হবে সিরিজ বাঁচাতে। রোববার (৭ আগস্ট) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে।

স্পিন কোচ রঙ্গনা হেরাথ মনে করছেন তার শিষ্যরা ঘুরে দাঁড়াবে। ‘খেলোয়াড় হিসেবে, ব্যক্তি হিসেবে, দলের সদস্য হিসেবে এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছি আমি। তবে ব্যাপারটা (হলো), কীভাবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। আমি নিশ্চিত ছেলেরা ঘুরে দাঁড়াবে। হারাটা কখনোই ভালো কিছু নয়, তবে এটি তো খেলার অংশ। আমি নিশ্চিত ছেলেরা আরও তরতাজা হয়ে ফিরে আসবে।’

প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে তিনশ পেরিয়েও জিততে পারেনি বাংলাদেশ। ইনোসেন্ট কাইয়া-সিকান্দার রাজা বুঝিয়ে দিয়েছেন হারারে স্পোর্টস ক্লাবের উইকেটে এই রান পর্যাপ্ত ছিল না। সঙ্গে বাংলাদেশ শিবিরে একজন বাঁহাতি স্পিনারের অভাব ছিল। সেই আক্ষেপও ঝরেছে গুরু হেরাথের কণ্ঠে।



হেরাথ বলেন, ‘এখন অবশ্যই চিন্তা করলে মনে হয় (দলে বাঁহাতি স্পিনার থাকলে ভালো হতো)। তবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটিকে ভুল বলব না। কারণ, যদি আগে বোলিং করতাম। তাহলে ভিন্ন হতো। পরের ম্যাচের আগে কম্বিনেশন কী হবে, সেটি ভাবতে হবে।’


‘স্পিন বোলিং কোচ হিসেবে দলে স্পিনারদের চাই আমি। তবে প্রতিপক্ষ, দলের কম্বিনেশনের কথাও ভাবতে হবে। তবে আমি নিশ্চিত তাইজুল বা নাসুম ভবিষ্যতে অবশ্যই সুযোগ পাবে এবং ভালোও করবে’-আরও যোগ করেন হেরাথ।


ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন দাস।হ্যামস্ট্রিংয়ের চোটে শেষ হয়ে যায় লিটনের জিম্বাবুয়ে সফর। চোটের কারণে মোস্তাফিজুর রহমানক দ্বিতীয় ম্যাচে রাখা হয়েছে বিশ্রামে। আজ দুই পরিবর্তন একেবারে নিশ্চিত। বাংলাদেশ থেকে উড়ে যাওয়া নাঈম শেখ-ইবাদত হোসেনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। লিটনের জায়গায় দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। আর যদি বাংলাদেশ দুই পেসার খেলায় মোস্তাফিজের জায়গায় দেখা যেতে পারে তাইজুল ইসলামকে। যদি তিন পেসার খেলায় তাহলে দেখা যেতে পারে হাসান মাহমুদকে। তখন মোসাদ্দেক হোসেনের পরিবর্তে দেখা যেতে পারে তাইজুলকে।


বাংলাদেশকে হারিয়ে ফুরফুরে জিম্বাবুয়ে শিবির। নিয়মিত অধিনায়ক আরভিন অভিজ্ঞ অলরাউন্ডার উইলিয়ামস না থাকার পরও তারা সিরিজে এগিয়ে থাকে নামবে। টি-টোয়েন্টি সিরিজে চাপের উপর রাখা রাজা ওয়ানডেতে যেন নিজেক ছাড়িয়ে গেলেন। সঙ্গে যোগ হলেন কাইয়া। বাংলাদেশি বোলারদের আরও শক্ত বোলিং করতে হবে ম্যাচ জিততে হলে। আর ফিল্ডারদের দিশাহীন ফিল্ডিংতো করাই যাবে না। সব ভুলে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বেতো বাংলাদেশ?


বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত , এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম , নাসুম আহমেদ ও হাসান মাহমুদ/মোসাদ্দেক হোসেন।

আরও খবর