বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজার মেতেছে পর্যটন উৎসবে

কক্সবাজার মেতেছে পর্যটন উৎসবে। সাপ্তাহিক ছুটি যোগ করে তিনদিনের ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর সমুদ্র বেলাভূমি। এবারের ছুটিতে পর্যটকদের বাড়তি আনন্দ দিচ্ছে আয়োজিত কার্নিভাল।


বুধবার থেকে কক্সবাজারে চলছে পর্যটন মেলা ও বিচ কার্নিভাল। এদিন পর্যটকদের আকৃষ্ট করে সৈকতের পাড়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর বালু ভাস্কর্য। আর মুগ্ধকর সার্কাস প্রদর্শনীতে সবাই খুঁজে পান গ্রামীণ স্বাদ।


রাতে ছিল স্থানীয় ও দেশের জনপ্রিয় শিল্পীদের পরিচিত সব গানের মুগ্ধকর পরিবেশনা।


বৃহস্পতিবার সকালটি শুরু হয় রোড শো দিয়ে। পর্যটনসেবী সংগঠন টুয়াকের রোড শো প্রদক্ষিণ করে কক্সবাজারের প্রায় সব সড়ক।



এই উৎসবের মাঝে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি যোগ হয়েছে। আর ছুটি কাটাতে কক্সবাজারে ভিড় করেছে মানুষ। পর্যটন ব্যবসায়ীদের দাবি, টানা তিন দিনের ছুটিতে কক্সবাজারে এখন অবস্থান করছেন প্রায় দেড় লাখ পর্যটক।



কক্সবাজারে আগত পর্যটকরা সময় কাটাচ্ছেন পরিবার-পরিজন নিয়ে। সমুদ্র স্নানে মেতে উঠেছেন তারা। সমুদ্র সৈকত ভরে গেছে পর্যটকের পদচারণায়। হিমছড়ি সৈকত, পাথুরে সৈকত ঘুরে বেড়াচ্ছেন তারা। সেন্টমার্টিনও ঘুরতে বেরিয়েছেন পাঁচ শতাধিক পর্যটক।


এবার সাপ্তাহিক ছুটি ও পর্যটন উৎসবকে ঘিরে চার লাখ পর্যটক আগমনের আশা পর্যটন ব্যবসায়ীদের।

Tag