কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও হলেন ধামরাইয়ে কর্মরত হোসাইন মোহাম্মদ হাই জকী

ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী। ২০২২ সালের সামগ্রিক কর্ম দক্ষতা বিবেচনায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তাদের এ সম্মাননা দেওয়া হয়। ২০২১ সালের শুক্রবার (৯ই জুলাই) সকালে ধামরাই উপজেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন হোসাইন মোহাম্মদ হাই জকী। যোগদানের পর থেকে ইউপি নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করে এবং একাধারে নিয়মানুযায়ী ৩৫ টি অবৈধ ইটভাটা ধ্বংস করে জনগণের আলোচনায় আসেন তিনি। এছাড়াও আশ্রয়ণ প্রকল্পের ঘর তৈরি,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নেও অবদান রাখেন তিনি। জনগণের সাথে সরাসরি আলোচনার জন্য বুধবার তারর অফিস সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখেন তিনি। ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী প্রাণী বানরের জন্য স্থায়ীভাবে খাবারের ব্যবস্থা করেন।এছাড়াও সকল কাজের দরপত্র ও বিবরণ প্রতিদিন ফেসবুকপেজে আপলোড করে জনগণের কাছে জবাবদিহিতার ব্যবস্থা করেও জনসাধারণের মনে জায়গা করে নিয়েছেন তিনি। জকী ২০১৪ সালের ৭ই আগস্ট বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। মাঠ পর্যায়ে তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার ও সিলেট, সহকারী কমিশনার ভূমি হিসেবে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় কাজ করেন।

হোসাইন মোহাম্মদ হাই জকী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ৩৩ তম ব্যাচের ছাত্র ছিলেন। এছাড়াও তিনি বিদেশ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার সদর উপজেলায়।

Tag
আরও খবর