মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

অপহরণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

উখিয়ার রেজুখাল এলাকা থেকে অপহরণ ও মানবপাচার মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।


গ্রেফতারকৃত আসামিরা হলেন- টেকনাফ বাহারছড়া ইউনিয়নের হাজম পাড়ার মৃত সালেহ আহাম্মদের ছেলে সমশু (৩৫) এবং একই ইউনিয়নের কচ্ছপিয়ার জকির আহমদের ছেলে শফিআরা (৩০)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরীগ ণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, টেকনাফ থানার মামলা নং ৪/৫৫৮, তাং ০৩/০৭/২০২৩, ধারা-২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ৭/৮ তৎসহ ৩৮৫ পেনাল কোড ১৮৬০ মোতাবেক এজাহারনামীয় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার বিশেষ গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রাখে। একপর্যায়ে র‌্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার এজাহারনামীয় ২ ও ৩নং আসামি উখিয়া থানাধীন রেজুখাল এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১৫, সদর কোম্পানি একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ২নং আসামি এবং এজাহারনামীয় ৩নং আসামিকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট মামলার এজাহারনামীয় পলাতক আসামি বলে স্বীকার করে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল।


তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে পূর্বের মামলায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর