ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

‘কিম জং উনের রাশিয়া সফর বৈশ্বিক রাজনৈতিক পরিবেশকে বদলে দিয়েছে’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-09-2023 09:01:40 am

উত্তর কোরিয়ার পলিটিক্যাল ব্যুরোর প্রেসিডিয়ামের নির্দেশনায় এর বৈঠকে তুলে ধরা কোরিয়ান ওয়ার্কাস পার্টির (ডব্লিউপিকে) কেন্দ্রিয় কমিটির বিভাগীয় প্রধান কিম সং ন্যামের মূল্যায়ন অনুযায়ী, দেশটির নেতা কিম জং উনের রাশিয়ায় সফল সফর দুই দেশের সম্পর্ককে ‘কৌশলগতভাবে নতুন উচ্চতায়’ নিয়ে গেছে, ‘নতুন সময়ের দাবি পূরণ করেছে এবং বিশ্বের রাজনৈতিক পরিবেশে মৌলিক পরিবর্তন এনেছে।’ গত ২০ সেপ্টেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর এএফপি’র।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বেতার কেন্দ্র ভয়েস অব কোরিয়া জানায়, ‘তিনি উল্লেখ করেছেন যে এ সফর কোরিয়ান-রাশিয়ান সম্পর্ককে বর্তমান সময়ের প্রয়োজন অনুযায়ী কৌশলগত নতুন উচ্চতায় নিয়ে এসেছে এবং বৈশ্বিক রাজনৈতিক পরিবেশকে মৌলিকভাবে পরিবর্তন করেছে।’

বেতার কেন্দ্র আরো জানায়, ‘প্রতিবেদনে উত্তর কোরিয়ার নেতার রাশিয়া সফরের গুরুত্ব বিশ্লেষণ করা হয়েছে এবং দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ পরিকল্পনার উপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছে। এতে বলা হয়, উত্তর কোরিয়ার নেতার রাশিয়া সফর কাক্সিক্ষত ফলাফল অর্জন করেছে।

দেশটির নেতা ১২ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়া সফর করেন। এ সফরকালে তিনি ভোস্তোচনি স্পেসপোর্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে সাক্ষাত করেন এবং দেশটির দূরপ্রাচ্যের বেশ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেন।

আরও খবর







6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১৫ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে