মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

উখিয়ায় স্মার্ট কার্ডে নাগরিকরা পাবে তিন স্তরের ২৫টি নিরাপত্তা

চলতি বছর সেপ্টেম্বরের ২৩ তারিখ থেকে চালু হচ্ছে ‘স্মার্ট কার্ড’ বিতরণ৷ তাই জাতীয় পরিচয় পত্রের বিপরীতে এই কার্ড নিয়ে নাগরিকদের মধ্যে এরইমধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ৷ তবে কার্ডটি এখনই সবাই পাচ্ছেন না৷ এটি ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যারা ভোটর হয়েছে তাঁরাই স্মার্ট কার্ডের আওতায় চলে আসবে আগামী এক মাসের মধ্যে৷ এতে স্মার্ট কার্ডে পাবে তিন স্তরের ২৫টি নিরাপত্তা৷


উপজেলা নির্বাচন অফিস সূত্র জানা যায়, স্মার্ট কার্ড হবে ১০ ডিজিটের৷ এনআইডি-র মতো ১৩ কিংবা ১৬ ডিজিটের লম্বা লাইন থাকছে না এতে৷ তাছাড়া দেখতে অনেকটা ব্যাংকের এটিএম কার্ডের আদলে হবে এই কার্ড৷ আর এটি ব্যবহার করেই নাগরিকদের সব রকম সুযোগ-সুবিধা নিতে হবে৷


স্মার্ট কার্ড পাওয়ার পর, তিন স্তরের ২৫টি নিরাপত্তা বৈশিষ্ট্যের এই স্মার্ট কার্ড নাগরিকদের পরিচিতির গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে৷ অর্থাৎ নাগরিকরা নানা ধরনের কাজে এই স্মার্ট কার্ড ব্যবহার করতে পারবেন৷ এর মধ্যে থাকবে ড্রাইভিং লাইসেন্স, টিআইএন, পাসপোর্ট, চাকরির আবেদন, স্থাবর সম্পত্তি কেনাবেচা, বিয়ে রেজিস্ট্রেশন, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ও ব্যাংক ঋণ, শেয়ার-বিও অ্যাকাউন্ট, সরকারি বিভিন্ন ভাতা উত্তোলন, সরকারি কর্মচারীদের বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিমানবন্দরে ‍আগমন ও বহির্গমন, বিমা স্কিম, গ্যাস-বিদ্যুৎ সংযোগ, বিভিন্ন ধরনের ই-টিকিটিং, মোবাইল সংযোগ, হেল্থকার্ড, ই-ক্যাশসহ আরো অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ করা যাবে এর মাধ্যমে৷ মোট কথা, নাগরিকদের শনাক্তকরণের প্রশ্নে এই স্মার্ট কার্ডই হবে যথেষ্ঠ৷



তবে প্রচলিত এ সব কাজের বাইরেও আরো অনেক কাজে এই কার্ড ব্যবহার করা যাবে বলে জানান উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত) মোহাম্মদ বেদারুল ইসলাম৷



জানা গেছে, জাতীয় পরিচয়-পত্র বা এনআইডি-র উন্নত প্রযুক্তি নির্ভর স্মার্ট কার্ড বিতরণ শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর৷ প্রাথমিক পর্যায়ে পাঁচ ইউনিয়নের ২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যারা ভোটর হয়েছে তাদেরকে এই স্মার্ট কার্ড বিতরণ করা হবে৷ পর্যায়ক্রমে ২০২০-২৩ সালের সব ভোটারকেই স্মাট কার্ড দেওয়া হবে৷ তবে এই কার্ড নেওয়ার সময় নাগরিকদের পুরনো ভোটার আইডি কার্ড জমা দেওয়ার পাশাপাশি ১০টি আঙুলের ছাপ ও চোখের মণির ছবি দিতে হবে৷ এক্ষেত্রে কারও কার্ড হারিয়ে গেলে প্রথমে পুরনো কার্ডটি তুলে তা জমা দিয়ে তারপর স্মার্ট কার্ড নিতে হবে৷


উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ আধুনিক প্রযুক্তি নির্ভর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার যে অভিলক্ষ্যে দেশকে এগিয়ে নিচ্ছেন, তা বাস্তবায়নে সকল পর্যায় থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। বাংলাদেশকে সব দিক থেকে স্মার্ট দেশে পরিণত করার মূল চাবিকাঠি হলো ডিজিটাল সংযোগ।



উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত) মোহাম্মদ বেদারুল ইসলাম জানান, বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও চলছে স্মার্ট কার্ড বিতরণ৷ তাই স্মার্ট কার্ড হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। এটি বর্তমান সরকারের অনন্য একটি উদ্যোগের বাস্তবায়ন। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে সবার হাতে হাতে পৌঁছে যাচ্ছে স্মার্ট নাগরিকের পরিচয় স্মার্ট কার্ড। ভবিষ্যতের চাহিদাকে অগ্রাধিকার দিয়েই নানা ধরনের সুযোগ-সুবিধার রেখে এই স্মার্ট কার্ড তৈরি করা হয়েছে৷


তিনি আরও জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৩০৭ জন৷ গত ২০২১ সালে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে ৯ হাজার ২ শত ৮৪ জন৷ চলতি মাসে ১ লাখ ১২ হাজার ১শত ৯৯ জনকে স্মার্ট কার্ডের আওতায় নিয়ে আসতে সময় লাগবে একমাস৷ যারা ২০২০ সাল থেকে ২২ সাল পর্যন্ত ভোটার হয়েছে তারাও পরে স্মার্ট কার্ড পাবেন৷ স্মার্ট কার্ড নিতে নাগরিকদের কোনো অর্থ খরচ করতে হবে না৷

Tag
আরও খবর