মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

এবার দুদকের জালে টেকনাফের ইয়াবা কারবারি

জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজারের টেকনাফের আবদুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবদুর রহমান ২০১৯ সালে ১৬ ফেব্রুয়ারি ইয়াবা কারবারি হিসেবে আত্মসমর্পণকারীদের একজন।


সোমবার (২০ সেপ্টেম্বর) দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে এ মামলাটি করেছেন।


আবদুর রহমান কক্সবাজার জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহর ছোট ভাই এবং টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহমদের ছেলে। তার ছোট ভাই জিয়াউর রহমান টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইয়াবা কারবারি হিসেবে আত্মসমর্পণকারীদের তিনিও একজন।






দুদকের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ জানিয়েছেন, তথ্যানুসন্ধানে পাওয়া আবদুর রহমানের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৮৮ লাখ ৪১ হাজার ৭৫৫ টাকা। এরমধ্যে তার বৈধ ও গ্রহণযোগ্য সম্পদ ৮৪ লাখ ৩৯ হাজার ৭৪২ টাকার। বাকি ১ কোটি ৪লাখ ২হাজার ১৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে ভোগদখলে রেখেছেন। এটি দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।


এ বিষয়ে আবদুর রহমানের সাথে যোগাযোগ করার জন্য ফোন নম্বর পাওয়া যায়। এছাড়াও বিভিন্নভাবে চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।




আবদুর রহমানের বড় ভাই ও কক্সবাজার জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ, ছোট্ট ভাই টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমানও বিষয়টি নিয়ে কথা বলতে রাজী নন।

Tag
আরও খবর