নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চসিকের সাথে বিআরটিসির চুক্তি, কোটি টাকা সাশ্রয়ের আশা

চসিকের সাথে বিআরটিসির সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর





বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) মাধ্যমে যানবাহন মেরামতের মাধ্যমে প্রতি বছর কয়েক কোটি টাকা সাশ্রয় করার আশা দেখছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

মঙ্গলবার দুপুরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এ উপলক্ষে প্রতিষ্ঠান দুটির মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশের প্রথম সিটি কর্পোরেশন হিসেবে চসিক বিআরটিসির সাথে গাড়ি মেরামতের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। বিআরটিসির মাধ্যমে চসিকের গাড়িগুলো সবচেয়ে সেরা মানের সেবা পাবে যা চসিকের বর্জ্য ব্যবস্থাপনাকে করবে আরো গতিশীল, সাশ্রয় হবে বিপুল রাজস্ব।


“এ চুক্তির আওতায় আমাদের বর্জ্য ব্যবস্থাপনা ও দাপ্তরিক কাজে ব্যবহৃত গাড়িগুলো মেরামত করবে বিআরটিসি। প্রাথমিকভাবে চুক্তির আওতায় ১৫৭ টি বর্জ্যের গাড়ি মেরামত করা হবে, ধীরে ধীরে চসিকের ৬০১ টি গাড়ির সবগুলোই বিআরটিসি মেরামত করবে। ফলে, আমাদের অনেকগুলো অচল গাড়ি সচল হবে ফলে গাড়ির আয়ু বৃদ্ধি পাবে, বাহির থেকে কম সংখ্যক গাড়ি ভাড়া নিতে হবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান কাজ করায় গাড়ি মেরামতের ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত হবে। এ চুক্তির ফলে চসিকের প্রতি বছর কয়েক কোটি টাকা সাশ্রয় হবে।”

অনুষ্ঠানে চসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আকবর আলী, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের। বিআরটিসির পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ ও হিসাব) ড. অনুপম সাহা, মহাব্যবস্থাপক মেজর মো. জাহাঙ্গীর হোসেন আজাদ, ম্যানেজার মো. মফিজ উদ্দিন, মো. জুলফিকার আলী। আরো উপস্থিত ছিলেন চসিকের কাউন্সিলর শৈবাল দাস সুমন, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, ঝুলন কুমার দাশসহ প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


আরও খবর