পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

সাদা পাথরের স্বর্গরাজ্যে দ্যা স্কলারস ফোরাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-08-2022 05:35:49 pm

ফাইল ছবি


এস এম শাহজালাল: 


সে এক বিচিত্র অভিজ্ঞতা। প্রকৃতির এত সৌন্দর্য যে এভাবে ছড়িয়ে আছে তা না দেখলে কল্পনায় এর ধারে -কাছেও যেতে পারবেনা কেউ।আর এই নয়নাভিরাম ভয়ংকর সৌন্দর্য দেখার সৌভাগ্য হলো সেদিন।


বলছিলাম সিলেট ভোলাগঞ্জ সাদাপাথরের কথা।কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদের উৎসমুখে এর অবস্থান।


শহরের যান্ত্রিকতা ফেলে কয়েকদিন আগে রাত্রি বেলায় গাড়িতে করে দ্যা স্কলারস ফোরামের ব্যানারে যাত্রা শুরু। গন্তব্য ভোলাগঞ্জের সাদাপাথর। সঙ্গী আমরা বেশ কয়েকজন। আমাদের গাইডলাইন হিসেবে আছে মারুফ আল মাহমুদ, তাহমিদ জামান,নাজমুল হক মাহাদি,নাজমুস সাকিব জুনাইদ,সাকিল রায়হান সহ প্রিয় ভাইয়েরা। ঢাকা থেকে শুরু করে ভাইয়েরা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে যান আমাদের। ফজরের নামাজ পড়া হয় হবিগঞ্জ এলাকায়।নামাজ পড়ে আবার গন্তব্যের উদ্দেশে রওনা দিলাম সবাই। ছয়টা পয়তাল্লিশ মিনিটে পৌঁছেছি হজরত শাহপরান এর মাজারে,সেখানে আমাদের সময় দেওয়া হয় ১৫ মিনিট। মাজারের পরিবেশ দেখলাম, আহ্ কতই না শিরকে্র কাজ কারবার।যাক ১৫ মিনিট শেষ আমাদের গন্তব্যের উদ্দেশে রওনা দিলাম সাদা পাথরের স্বর্গরাজ্যে।




সিলেট নগরের আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কটির চারপাশে শুধু সবুজ চা বাগান। দেখলে মনে হয় নীল আকাশ যেন সবুজ গালিচার ওপর তাঁবু টানিয়েছে। সড়কটি ধরে চলতে চলতে সৌন্দর্যে বিমোহিত হয় মন। দু’হাতে প্রকৃতির এই সৌন্দর্যকে আলিঙ্গন করতে পারলে মন্দ হতো না!সিলেট শহর থেকে ভোলার যাওয়ার রাস্তা টা দেখলাম নয়নভরে।


দেখতে দেখতে আমরা সবাই সকাল আটটার মধ্যেই সিলেট ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় চলে এসেছি,শুরু হইলো ভাইদের দিকনির্দেশনা।আমাদের কে গ্রুপভিত্তিক ভাগ করে দেওয়া হয়েছে।বাসের জানালায় দিয়ে উকি মেরে দেখতে পেলাম পাহাড় ঘেষা মেঘের খেলা।অলরেডি টিপটিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে। পুরো এলাকায় তখন অন্ধকার হয়ে পড়েছে। ভাইয়েরা ডাক দিলো আগে নাস্তা করবো পরেই নাহয় আমরা ঘুরতে যাবো।সবাই মিলে একটা রেস্টুরেন্টে ডুকলাম,নাস্তার অর্ডার হয়েছে। 




হঠাৎ শুরু হলো আকস্মিক বৃষ্টি!আহ্ কিছু দেখতে পাচ্ছি না।টানা দুই ঘন্টার বৃষ্টি।মনটা পুরোই খারাপ হয়ে গেলো। আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়ার সাথেই সাথেই আমরা ছুটে চলছি সাদা পাথরের স্বর্গরাজ্যে।যতদূর চোখ যায় দুইদিকে কেবল সাদা পাথর, মাঝখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ে মেঘের আলিঙ্গন। যেন অপরূপ এক স্বর্গরাজ্য। সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস।


ভোলাগঞ্জ কোয়ারির জিরো পয়েন্টের ওপারে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল। সেখান থেকে নেমে আসা ঝরনার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা, গন্তব্য ধলাই নদীর বুক, প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে। স্বচ্ছ নীল জল আর পাহাড়ের সবুজ মিলেমিশে একাকার। নদীর বুকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথরের বিছানা নদীটির শোভা বাড়িয়ে দিয়েছে হাজারগুণ। সাদা পাথরের ওপর দিয়ে বয়ে চলা ঝরনার পানির তীব্র স্রোতে নয়ন জুড়ায় আর শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিষেই।


সাদা পাথরের ওপর দিয়ে বয়ে চলা ঝরনার পানির তীব্র স্রোত নয়ন জুড়ায়। শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিষে। পাথরের ওপর দিয়ে প্রবল বেগে বয়ে চলা পানির কলকল শব্দে যেন পাগল করা ছন্দ। বরফ গলার মতো ঠাণ্ডা সেই পানি। বেশিক্ষণ গা ভেজালে শরীরে শীতের কাঁপন লেগে যাওয়ার মতো অবস্থা হয়।


বিকালবেলা অসম্ভব সুন্দরকে বিদায় জানিয়ে ফেরার পথ ধরি। মন বলছিল, আহ! কত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমার এই দেশ!

আরও খবর


deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৩৬ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৯ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে