মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

গাজীপুরের চাঞ্চল্যের হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।


আসামি মো. আমিনুল ইসলাম (২৫) ও মোঃ জহিরুল ইসলাম (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৩টায়  র‌্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তি  এ তথ্য নিশ্চিত করে জানান।

গ্রেপ্তারকৃতরা হলো ময়মনসিংহের  হালুয়াঘাটের বোর্ডের বাজার এলাকার নাজিম উদ্দিন ছেলে মো.আমিনুল ইসলাম এবং একই জেলা ও উপজেলার নড়াইল এলাকার আব্দুল মালেক ছেলে মো.জহিরুল ইসলাম।

এ বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের র‌্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান,গোপন সংবাদে গাজীপুরের সদরের সালনা বাজার ও বাসনের বারবৈকা এলাকায় পৃথক অভিযান

পরিচালনা করে দীর্ঘদিন বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা চাঞ্চল্যকর হত্যা মামলার  আসামি মোঃ আমিনুল ইসলাম ও মোঃ জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। 

র‍্যাব আরও জানান গত ২ মার্চ জেলার দিঘিরচালা কমিশনারের গলির জনৈক সুমনের দোকানের ভাড়াটিয়া কাঞ্চন হাওলাদারের চায়ের সামনে পাকা রাস্তার উপর অনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার  মধ্যে মো. কবির হোসেন (২৫)'কে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গুরুতর রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কবির হোসেনকে শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া অবস্থায় মৃত্যুবরণ করেন। 

পরে নিহতের বোন বাদী হয়ে বাসন থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর পরই পুলিশ তৎক্ষনিক ২

জন আসামি গ্রেফতার করলেও উক্ত ঘটনার মূল পরিকল্পনাকারী ও হত্যায় নেতৃত্বে থাকা আসামিরা ধরাছোয়ার বাহিরে চলে যায়।

পরবর্তীতে র‍্যাব তদন্তে নামলে তথ্য-উপাত্ত বিশ্লেষন ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে পায় যে, পলাতক

আসামি মোঃ আমিনুল ইসলাম ও মোঃ জহিরুল ইসলাম হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত।তাদের গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। 


তাদের অবস্থান নিশ্চিত হয়ে অদ্য আজ বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় সদরের সালনা বাজার ও বাসনের বারবৈকা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আসামি আমিনুল ইসলাম  ও জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। 

এক প্রশ্নের জবাবে কোম্পানী অধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বলেন নিহত কবিরের সাথে পূর্ব শত্রুতার জেরে পূর্ব

পরিকল্পিতভাবে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে গাজীপুরের বাসনের  দিঘিরচালা  কমিশনারের গলির কাঞ্চন হাওলাদার এর চায়ের দোকানের সামনে  কবিরকে একা পেয়ে ধারালো রামদা ও ছেনা দিয়ে উপর্যুপুরি কোপ দিয়ে তারা পালিয়ে যায়। 


আটককৃত আমিনুল ইসলাম আরও স্বীকার করে যে, সে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী এবং খুনের ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্রসমূহ একটি রেকেটের ব্যগের ভিতরে, বহন করে ঘটনাস্থলে নিয়ে যায়।তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।



Tag
আরও খবর