রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের মামলায় প্রধান আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর



কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসির প্রশ্নপত্র ফাঁসের মামলার প্রধান আসামী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো: লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 


বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: সুমন আলী শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আজহার আলী আসামী লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেন।


এছাড়াও বাকী ৫ আসামীর মধ্যে সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেল ও জোবায়ের হোসেনের রিমান্ড আবেদন জানালে আদালত আগামী রোববার (২ অক্টোবর) শুনানীর দিন ধার্য করে। 


এ মামলার আসামীরা হলেন, কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো: লুৎফর রহমান, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেল, জোবায়ের হোসেন, সোহেল রানা, হামিদুর রহমান, অফিস সহায়ক সুজন মিয়া। এ মামলার এজাহার ভুক্ত আসামী অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছে।

উল্লেখ্য,গত ২০ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে রাতে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০/১২ জনের নামের মামলা করেন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী। 


এ ঘটনায় গণিত, পদার্থ, রসায়ন ও কৃষি বিজ্ঞানের পরীক্ষা স্থগিত ও উচ্চতর গণিত এবং জীব বিজ্ঞানের প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষা গ্রহন করা হয়েছে।


মামলায় সরকার পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর দিলরুবা আহমেদ শিখা জানান, আসামী পক্ষের উকিল আসামীদের জামিন আবেদন করলে আদালত না মন্জুর করে লুৎফর রহমানের ৩ দিনের রিমান্ড মন্জুর করে।


মামলার তদন্তকারী কর্মকর্তা আজাহার আলী জানান, প্রধান আসামী লুৎফর রহমানের ৩ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তা মন্জুর করে। আরো দুই আসামীর রিমান্ড আবেদন করা হলে আদালত আগামী রোববার (২ অক্টোবর) শুনানীর দিন ধার্য করে। 


মামলায় আসামী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ সহ ১০ জন।  


আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে