মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

নলছিটির ২৩ টি দুর্গা মন্দিরে পুরোদমে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি

দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক। প্রতিবছর অসুরের বিনাশ করতে মা দেবী দুর্গা এই ধরাধামে আবির্ভুত হয়। 

ঝালকাঠীর নলছিটিতে বিগত বছরের ন্যায় এবছরেও উপজেলা জুড়ে চলছে হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি। আর মাত্র ২ দিন বাকী, উপজেলার ২৩ টি পূজা মন্ডপে তৈরি করা প্রতিমাগুলো অপেক্ষায় রয়েছে শেষ রংতুলির আচড়ের। 

দেবী দুর্গা, লহ্মী, স্বরসতী, কার্তিক, গণেশ ও মহিষাশুর সহ বিভিন্ন দেবদেবীদের মূর্তি তৈরির কাজ এরই মধ্যে শেষ হয়েছে মন্ডপ গুলোতে। এখন রং তুলির আচড়ে ফুটিয়ে তোলা হবে প্রতিমাগুলোর পূর্ণ রুপ। তবে শেষ মূহুর্তে আলোকসজ্জা, গেট, প্যান্ডেল তৈরির কাজ চলছে পুরোদমে। 

এদিকে প্রতিমা তৈরি উপকরণের সংকট রয়েছে বলে দাবী করেছেন কারিগরা। আর সনাতন ধর্মাবলম্বীদের দাবী বিগত বছরের মতো এ বছরেও ধুমধামের মধ্যদিয়ে উদযাপিত হবে এই শারদীয় উৎসব ।

নলিছিটি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জনার্ধন দাস ও সাধারণ সম্পাদক তপন কুমার দাস জানান, শান্তিপূর্ণ পূজা উদযাপনের জন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। এবং সকল ধর্মের মানুষকে পাশে থাকার জন্য আহ্বান জানানো হয়। 

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নলছিটি শাখার সভাপতি প্রান্তিক দাস পুটু ও সাধারন সম্পাদক শুভাশীষ দত্ত প্রদ্যুৎ জানান হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব দুর্গা পূজা তাই এই উৎসবকে শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকল সদস্যরা প্রশাসনের সাথে একসাথে কাজ করবে।

নলছিটি থানা অফিসার ইনচার্জ, বলেন দুর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে জেলা সহ উপজেলার মন্দিরগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহনকরা হয়েছে। তারা আরো বলেন পূজোর আগে থেকেই প্রতিটি মন্দিরে মন্দিরে বিশেষ পুলিশের আইনি-শৃঙ্খলা সভা করা হয়েছে যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ র্নিভয়ে নির্বিঘ্নে প্রতিটি মন্দিরে ভক্তি ভরে দেবী দর্শন করতে পারে। আর মন্দিরগুলিতে আলোকসজ্জার অধিক ব্যবহার করতে হবে তবে আতষ বাজি ও মদ্য পান থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। 

উল্লেখ্য আগামী পহেলা অক্টোবর দেবী বরণ ও ৫ অক্টোবর দেবী বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড়ো উৎসব শারদীয় দুর্গা উৎসব শেষ হবে।


Tag
আরও খবর