নাগেশ্বরীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন সাংবাদিক নেতারা আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ লালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড দাম বাড়ল সয়াবিন তেলের প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কামান্নায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কুলিয়ারচরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন নিয়ে ব্যবসায়ী নেতাদের ক্ষোভ ও প্রশ্ন জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, প্রদর্শনীতে ২০টি স্টল পবিপ্রবির অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুনের গুজব, মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন শেখ হাসিনার কথায় সরকারের কিছু যায় আসে না: তথ্যপ্রতিমন্ত্রী শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন হাতিয়ায় নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘায় তিনদিন ব্যাপী জাতীয় ও স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন

রাজশাহীর  বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার বটমূল চত্বরে তিনদিন ব্যাপী জাতীয় ও স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করেন বাঘা-চারঘাট (রাজশাহী-৬ ) থেকে  নির্বাচিত সাংসদ ও  পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।  রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বর্তমান সরকার আমলে যে পরিমান উন্নয়ন করা হয়েছে তার তালিকা পড়ে শেষ করা যাবেনা। তিনি আরো বলেন, আপনারা জানেন, গত কয়েকদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী দল-মত নির্বিশেষে দেশের সকল জনপ্রতিনিধিদের ঢাকায় ডেকে একটি সেমিনার করেছেন। সেখানে প্রধানমন্ত্রী গত সাড়ে ১৪ বছরে সারাদেশে যে সকল উন্নয়ন হয়েছে এবং আগামীতে কি ধরনের পরিকল্পনা রয়েছে সে বিষয় গুলো উপস্থাপন করেছেন। একই সাথে জাতীয় ও স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ এর ঘোষনা দিয়েছেন। এ দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং গ্রামকে শহরে রুপান্তরিত করায় বর্তমান সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী ইউপি চেয়ারম্যার রফিক উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী ,আরাফ শাবনাম প্রমুখ। উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগের বাঘা উপজেলা সভাপতি আনোয়ার হোসেন মিল্টন , উপজেলার সকল দপ্তরের প্রধান কর্মকর্তা এবং সকল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী সহযোগী সংগঠন এবং শিক্ষক-শিক্ষার্থী-সহ সু-শীল সমাজের নেতৃবৃন্দ।

  শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু মোকাবেলায় বাঘার ঐতিহাসিক মাজার এলাকায় একটি বে-সরকারী সংগঠন ভ্যারাসিটি সিডলিং কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে আয়োজিত বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসুচীতে অংশ গ্রহন করেন।


Tag
আরও খবর





6b082398bba57-261126061832.webp
দাম বাড়ল সয়াবিন তেলের

২ ঘন্টা ৪৮ মিনিট আগে