নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

ইরাকের কুর্দি অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৩

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-09-2022 08:27:47 am

সংগৃহীত ছবি



প্রতিবেশী উত্তর ইরাকের কুর্দি অঞ্চলে জঙ্গি লক্ষ্যবস্তুতে বুধবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের রেভুলুশনারি গার্ডস। ইরাকের কুর্দিস্তানের ইরবিল এবং সুলাইমানিয়ার কাছে ইরানের ওই হামলায় ১৩ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে আরবনিউজ।


ইরানি কর্তৃপক্ষ সশস্ত্র ইরানি কুর্দি ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে তেহরানে নৈরাজ্য সৃষ্টিতে জড়িত থাকার অভিযোগে ওই হামলা চালিয়েছে বলে জানা গেছে। 


ইরাকের কুর্দি সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, গত বুধবার সকালে ইরাকি কুর্দিস্তানের সুলাইমানিয়ার কাছে ইরানি কুর্দিদের অন্তত ১০টি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে তারা সম্ভাব্য হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।


ইউএস আর্মি সেন্ট্রাল কমান্ড বলেছে, এটি বুধবার ইরবিলে যাওয়ার সময় একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। তারা আরও জানিয়েছে, ইরানের ড্রোন হামলা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্মীদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।


নির্বাসিত ইরানি কুর্দি বিরোধী দল কোমালার একজন সিনিয়র সদস্য রয়টার্সকে বলেছেন, তাদের বেশ কয়েকটি অফিসেও হামলা হয়েছে।


ইরাকি কুর্দি শহর কোয়ে’র মেয়র তারিক হায়দারি রয়টার্সকে বলেছেন, এক গর্ভবতী নারীসহ দুজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় ইরবিলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 


ইরানের সর্বোচ্চ সামরিক ও নিরাপত্তা বাহিনী রেভল্যুশনারি গার্ডস হামলার পর বলেছে, তারা এই অঞ্চলের সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে।


বাহিনীটি রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিবৃতিতে বলেছে, ‘সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটিগুলো ধ্বংস করা পর্যন্ত আমাদের এই অভিযান পূর্ণ দৃঢ়তার সঙ্গে চলতে থাকবে।  


বুধবার ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন যে, এ বিষয়ে ইরাকের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হবে। তারা ইরাকি ভূখণ্ডে হামলার বিষয়ে আপত্তি জানাবে। তারা মনে করে ইরানের এই হামলা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন। 


এদিকে, ইরাকে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ মিশন।


যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এই হামলার নিন্দা করে বলেছে ইরাকে ‘নির্বিচারে গোলাবর্ষণ’ এ অঞ্চলে ইরানের অস্থিতিশীল কার্যকলাপের পুনরাবৃত্তির নমুনা প্রদর্শন করে।


জার্মানিও ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিক্ষোভের পটভূমিতে হামলা বৃদ্ধির নিন্দা করেছে এবং প্রতিবেশী দেশে ইরানের বিক্ষোভের কারণ খুঁজে বের করার এই প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।


ইরানের কুর্দিশ ডেমোক্রেটিক পার্টি ইরানের লক্ষ্যবস্তু করা গ্রুপগুলোর মধ্যে একটি। তারা অভিযোগ করেছে যে, ‘এই কাপুরুষোচিত হামলা ইরান এমন এক সময়ে চালিয়েছে, যখন ইরানের সন্ত্রাসী সরকার তার দেশের অভ্যন্তরে চলমান বিক্ষোভ দমন করতে এবং কুর্দি ও ইরানের জনগণের নাগরিক প্রতিরোধকে থামাতে করতে অক্ষম।

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে