পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালো বৃদ্ধ

ফাইল ছবি


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেবেন চন্দ্র রায় (৬৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। 


বুধবার সন্ধার পরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের শিবমন্দির থেকে ২শ গজ উত্তরে বালারহাট-বকুলতলা  সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত পথচারী ওই  এলাকার মৃত মনমোহন চন্দ্র রায়ের ছেলে।


স্থানীয়রা জানান, বালারহাট বাজার থেকে বাড়ী যাওয়ার পথে ওই স্থানে দুই দিক থেকে আসা দ্রুতগামী দুই মোটরসাইকেল পথচারী ওই বৃদ্ধকে সজোরে ধাক্কা দেয়। এতে পাকা রাস্তার উপর পড়ে সাথে সাথেই মাথা চৌচির হয়ে যায়। পরে এলাকাবাসী পথচারী বৃদ্ধকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।



ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 




আরও খবর