বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নারী ওমরাহযাত্রীদের পোশাক নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-09-2023 01:35:30 am

নতুন ওমরাহ মৌসুমকে সামনে রেখে মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া নারীরা যে ধরনের পোশাক পরিধান করতে পারবে সেটি নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। 


শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দেশটির ওমরাহ ও হজ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছে, নারীরা ওমরাহর জন্য আলংকারিক পোশাক পরিহার করে সাদাসিধে পোশাক নির্বাচন করবেন। পোশাক ঢিলেঢালা হতে হবে। পোশাক এমন হতে হবে, যা পরিধান করার পর দেহের কোনো অংশ প্রকাশিত হয় না।


মন্ত্রণালয় আরও বলেছে, ওমরাহ পালনের সময় নারীরা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারবে। তবে সেটি অবশ্যই নির্ধারিত নিয়ম-নীতির মধ্যে হতে হবে।

 

এদিকে, জমজম কূপের পানি নিয়ে মুসল্লিদের জন্য নতুন করে নির্দেশনা জারি করা হয়েছে। মূলত পবিত্র দুই মসজিদের মুসল্লিদের জমজমের পানি গ্রহণ ও পাত্র থেকে পান করার ক্ষেত্রে কিছু নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

  

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে জারি করা ওই নির্দেশনায় জমজমের পানি গ্রহণ ও পান করার সময় অন্য মুসল্লিদের সঙ্গে ধাক্কাধাক্কি এড়িয়ে চলা, পরোপকারের অনুশীলন ও প্রবীণ ব্যক্তিদের অগ্রাধিকার দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।


এরআগে কোনো পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়াই গত বছর থেকে ওমরাহ পালনের অনুমতি দিয়ে আসছে সৌদি সরকার। তবে এ ক্ষেত্রে মানতে হয় একটি শর্ত। তা হলো একটি দলের অংশ হিসেবে পবিত্র ওমরাহ পালনে যেতে হয় নারীদের।


সূত্র: গালফ নিউজ

আরও খবর