সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

সৌরজগতে নতুন গ্রহের সন্ধান!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-09-2023 03:44:40 am

সৌরজগতে নতুন গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের দাবি, এই গ্রহের আকার পৃথিবীর কাছাকাছি। অ্যাস্ট্রনমিকাল জার্নাালে প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে তারা এই গ্রহ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন।


বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহের ভর পৃথিবীর চেয়ে দেড় থেকে তিন গুণ বেশি। আর দূরত্ব সূর্য-পৃথিবীর চেয়ে ৫০০ গুণ দীর্ঘ।


এর আগেও বিজ্ঞানীরা এই গ্রহের অস্তিত্বের আভাস পেয়েছিলেন। তবে এর আকার এত বড় বলে মনে হয়নি তাদের। নেপচুনের পেছনেই কুইপার বেল্টের এই গ্রহের অবস্থান।


ডার্চ-মার্কিন জ্যোতির্বিজ্ঞানী জেরাল্ড কুইপার ১৯৫১ সালে কুইপার বেল্টের অস্তিত্ব আবিষ্কার করেছিলেন। তার নাম অনুসারেই এর নামকরণ করা হয়।


জার্নালে প্রকাশিত প্রবন্ধে বলা হয়, তারা কুইপার বেল্টে একটি বস্তুর সন্ধান পেয়েছেন, যাকে বলা হচ্ছে ‘প্ল্যানেট নাইন’। অন্য বস্তুর ওপর এর মহাকর্ষ প্রভাব থাকায় গ্রহ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে একে।


কোটি কোটি বছর আগে সূর্য থেকে যেই গ্রহগুলো তৈরি হয়েছিল, সেখানে একটি ডোনাট আকৃতির বলয় থেকেই কুইপার বেল্টের তৈরি। পৃথিবী থেকে অনেক দূরে হওয়ার কারণে বিজ্ঞানীরা সেখানে যেতে পারেননি এবং স্পষ্ট কোনো ধারণা পাননি।


বিজ্ঞানীরা বলছেন, ‘আমরা পৃথিবীর মতো এই গ্রহের অস্তিত্ব পেয়েছি। কুইপার বেল্ট এলাকায় এমন গ্রহ থাকা সম্ভব। অতীতে সৌরজগতে এমন গ্রহ ছিল।‘


এর আগেও গবেষকরা বলেছিলেন, ‘আমাদের সৌরজগতের শেষ প্রান্তে পৃথিবীর মতো গ্রহ রয়েছে। আমরা এখনো আবিষ্কার করতে পারিনি। তবে এবার বিজ্ঞানীরা বড় আকারে গ্রহের সন্ধান পেলেন।’

আরও খবর


6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৬৬ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৮৬ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৭২ দিন ২ ঘন্টা ১৭ মিনিট আগে