পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

বরিশাল নগরীতে লাইসেন্স বিহীন অবৈধ হলুদ আটোরিকসা চালাচল। যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়।

ছবি-- জামাল কাড়াল।



বরিশাল নগরীতে নিয়ম নিতি তোয়াক্কা না করে ট্রাফিক পুলিশদের বীট মানি দিয়ে লাইসেন্স বিহীন কয়েক হাজার অবৈধ হলুদ আটোরিকসা, সিএনজি, মাহিন্দ্রা চলাচল করছে। এ কারনে বাড়ছে যানযটের অস্তিরতাসহ সড়ক দুর্ঘটনা, বরিশাল মেইন মেইন পয়েন্ট যেমন, নগরী নথুল্লাবাদ মোড়, চৌমাথা মোড়, লঞ্চঘাট মোড়সহ, রুপাতলী গোলচক্করে এতটাই যানযটের (জ্যাম) সৃষ্টি হচ্ছে যে, যেন সাধারন মানুষের চলাফেরার জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার এপার-ওপার পেরিয়ে যেতে হয়। ট্রাফিক পুলিশকেও মানছে না এই বেপরোয়া হলুদ অটোচালকরা। তাছাড়া এই বেপরোয়া অসাধু হলুদ আটোচালকরা যাত্রীদের জিম্মি করে তাদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করাসহ, এমন কি ভাড়া নিয়ে যাত্রীদের সাথে তর্কবিতর্ক শুরু করে হাতাহাতির ঘটনাও ঘটছে প্রতিনিয়ত । রুপাতলী থেকে লঞ্চঘাট ভাড়া ১৫ টাকা তার পরিবর্তে ভাড়া নিচ্ছে ২০ টাকা। আবার কেউ নিচ্ছে ২৫ টাকা। নথুল্লাবাদ  থেকে রুপাতলী  ভাড়া ১৫ টাকার পরিবর্তে নিচ্ছে ২০ টাকা। ঢাকা থেকে আসা এক যাত্রী মোঃ আশ্রাফ আলী জানান আমি আজ লাঞ্চ থেকে নেমে অটোতে উঠি রুপাতলী য়াওয়ার উদ্দেশে তখন অটোচালক বলেন ভাই ভাড়া দিতে হবে ১২০ টাকা গেল লন নাইলে নামেন যাত্রী আশ্রাফ আলী বলেন এটা কি মগের মূল্লুক নাকি ২০ টাকার ভাড়া ১২০ টাকা চাইছেন এক কথায় চালকের সাথে তার তর্কবিতর্ক হয় এমন কি যাত্রী আর চালক হাতাহাতি ঘটনাও ঘটে। এক পর্যায় এক সংবাদ কর্মিকে দেখে থেমে যায়। এক সূত্রে জানা গেছে বরিশাল শহরে বিগত কয়েক বছর ধরে লাইসেন্স বিহীন এ অবৈধ হলুদ আটোরিকসা চালাচল করে আসছে এমন কি বরিশাল নগরীর অলিগলিতে চষে বেড়াচ্ছে অবৈধ হলুদ অটোরিকশা, মাহিন্দ্রা, সিএনজিসহ ছোট যানবাহন গুলো। বরিশাল শহরে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনার ভয়ংকর রুপ দেখা দিতে পারে এই অবৈধ ছোট যানগুলোর কারনে। এতে সাধারণ মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হিমশিম খাচ্ছে।বরিশাল শহরে হলুদ আটোরিকসা বানানো ওয়ার্কশপ  রয়েছে কয়েকশত এবং প্রতিটা ওয়ার্কশপে প্রচুর পরিমাণ হলুদ অটোরিকশা বানানোর কাজ চলছে, এতে নগরীতে বাড়তে পারে আরো কয়েক হাজার হলুদ অটোরিকসা। যার কারনে বাড়বে আরো যানযট আর চলাফেরার ভোগান্তিতে পরতে হবে সাধারন মানুষের।

 

আরও খবর
6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

২ ঘন্টা ৪১ মিনিট আগে