নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম হাটহাজারীতে সিভাসু’র ভেটেরিনারি হাসপাতাল উদ্বোধন

চট্টগ্রাম হাটহাজারীতে সিভাসু’র ভেটেরিনারি হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান






চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) হাটহাজারীস্থ রিসার্চ ও ফার্ম বেইসড ক্যাম্পাসে চালু হলো টিচিং ও ট্রেনিং ভেটেরিনারি হাসপাতাল।
১০ সেপ্টম্বর (রবিবার)  সকালে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হাসপাতাল  উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে  তিনি  বলেন,এ  হাসপাতাল স্থাপনের প্রধান উদ্দেশ্য হলো হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি এবং হাটহাজারী ও এর আশেপাশের এলাকার খামারি ও প্রান্তিক কৃষকদের প্রাণিসেবা প্রদান করা। 
তিনি   বলেন ,  শুক্রবার ,  শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত অভিজ্ঞ প্রাণী চিকিৎসক দ্বারা গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণী ও পাখির রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। এখানে রয়েছে মেডিসিন ইউনিট, সার্জারি ইউনিট, গাইনিকোলজি ইউনিট, ওপারেটিং থিয়েটার এবং ডায়াগনস্টিক ল্যাবসহ  প্রাণীর চিকিৎসা সেবা প্রদানের সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এসময় উপাচার্য হাসপাতালের সাথে সংশ্লিষ্ট সবাইকে মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে সিভাসু’র সুনাম অক্ষন্ন রাখার আহবান জানান। 

   ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও প্রোডাকশন অফিসার ডা. আদিত্য চৌধুরী অভির সঞ্চালনায়  উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ্বাস, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, ভেটেরিনারি ক্লিনিক্সের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. ভজন চন্দ্র দাস এবং মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. পংকজ চক্রবর্তী প্রমুখ।

                                         

আরও খবর