নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন

উলিপুরে এসিড নিক্ষেপ মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন



কুড়িগ্রামের উলিপুরে বর্বরোচিত এসিড নিক্ষেপের ঘটনায় দায়েরকৃত মামলা সুষ্ঠু তদন্ত না করে চুড়ান্ত প্রতিবেদন দাখিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গত শুক্রবার দুপুরে  জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এসিড সন্ত্রাসের শিকার হতদরিদ্র গৃহবধূ স্বরস্বতী রাণী সহ স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন।


অভিযোগ সূত্রে জানা যায়, হাতীয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন কামারপাড়া গ্রামের অসহায় বিধবা গৃহবধূ সরস্বতী রাণীর (৩২) সাথে পৈত্রিক ভিটা মাটি নিয়ে কাকা নিরোধ চন্দ্র শীল এর বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর রাতের অন্ধকারে স্বরশ্বতী রাণীর উপর এসিড নিক্ষেপ করে  প্রতিপক্ষের লোকজন। এ সময় তার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে এসিডে ঝলসে যাওয়া সরস্বতীকে উদ্ধার করে প্রথমে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে  অবস্থার অবনতি হলে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করা হয়। 


এদিকে চিকিৎসাধীন অবস্থায় এসিড সন্ত্রাসের শিকার স্বরশ্বতী রাণী নিজে বাদী হয়ে আসামিদের নাম উল্লেখ করে উলিপুর থানায় অভিযোগ দাখিল করেন। সংশ্লিষ্ট থানার তৎকালীন অফিসার ইনচার্জ অভিযুক্তদের বিরুদ্ধে এসিড অপরাধ দমন আইন, ২০০২ এর ৫ (খ) / ৭ ধারায় মামলা রেকর্ড করেন। এরপর মামলাটি তদন্তের দায়িত্ব পান সংশ্লিষ্ট থানার এস আই আনিছুর রহমান। যিনি দীর্ঘদিন হাতিয়া ইউনিয়নের বিট পুলিশিং-এর  দায়িত্ব পালন করছিলেন। 


অভিযোগ উঠেছে, মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর ওই কর্মকর্তা স্থানীয় প্রভাবশালী একটি মহলের ইন্ধনে  স্পর্শকাতর এসিড মামলার একাধিক সাক্ষীর সাথে কথা না বলে ১৬১ ধারায় তার মনগড়া জবানবন্দী লিপিবদ্ধ করে মামলা দায়েরের ৪০ দিনের মাথায় অদৃশ্য কারণে আসামীদের বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করেন। বিষয়টি জানার পর মামলার বাদী চুড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে আপত্তি উত্থাপন করে পুণঃতদন্তের দাবি জানালে বিজ্ঞ আদালত শুনানী শেষে মামলাটি অধিকতর তদন্তের জন্য কুড়িগ্রাম সিআইডিকে নির্দেশ দেন। 


এদিকে হতদরিদ্র গৃহবধু স্বরশ্বতী রাণীর উপর নৃশংস এসিড মামলার চূড়ান্ত প্রতিবেদন তড়িঘড়ি করে আদালতে দাখিল করায় তদন্তকারী পুলিশ কর্মকর্তার ভূমিকা নিয়ে এলাকার মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে এবং মামলার সঠিক তদন্ত ও অপরাধীদের শাস্তির দাবীতে এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আফজাল হোসেন, মঙ্গল শীল, মামুন মিয়া এবং এসিড দগ্ধ সরস্বতী রাণী। 



আরও খবর