চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বাঘায় সামাজিক সম্প্রীতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বাংলাদেশে যে কোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বাঘায় সামাজিক সম্প্রীতি কমিটির পক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ( সোমবার ) বিকেল সাড়ে তিনটায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বটমূল চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলী’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। তিনি তাঁর বক্তব্যে বলেন, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা , ইভটিজিং ও সন্ত্রাস বাদকে প্রতিহত করার লক্ষ্যে সামাজিক-সম্প্রীতি কমিটি গঠন করে ‘‘সম্প্রীতি সমাবেশ ’’ করার নির্দেশনা দিয়েছেন সরকার। আমরা সে লক্ষে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সাথে নিয়ে এই সমাবেশ করছি। সেই সাথে উপজেলার ৭টি ইউনিয়ন এবং ২টি পৌর সভার প্রতিনিধিদের এ সভা করার নির্দেশনা দিয়েছি। ইতোমধ্যে অনেকেই এ সভা সম্পন্য করেছেন।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগ যুগ্ম সম্পাদক অ‍্যাড: লায়েব উদ্দিন লাভলু , উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাঃ জুয়েল আহাম্মেদ, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ও বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সাজ্জাদ হোসেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাঃ আশাদুজ্জামান ,বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জোনাব আলী, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা, হিন্দু বৈধ্য খিষ্টান ঐক্য পরিষদের নেতা সুজিত কুমার পান্ডে (বাকু) ও রাম গোপাল , আড়ানী ইউপি চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও উপজেলা মসজিদের ইমাম সুলতান আহম্মেদ ।

উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুধীজন, শিক্ষক, ইমাম, সুশীল সমাজের লোকজন ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,
সভায় বক্তারা বলেন, জাতির জনক অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে গেছেন। তাঁর সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও সেটিই করে যাচ্ছেন। আমরা জাতি-ধর্ম ,বর্ন ,গোত্র সবাই এক সাথে মিলে মিশে থাকতে চাই। আমাদের লক্ষ‍্য হবে সম্প্রতির বন্ধন। এ জন্য মসজিদ, মন্দির, গির্জা-সহ সকল উপাসনালয়ের নিরাপত্তা বিধানে কার্যকর সহায়তা প্রদান করতে হবে। আর মনে রাখতে হবে ধর্ম যার-যার উৎসব সবার।

Tag
আরও খবর
deshchitro-6a36d7136e013-210626120819.webp
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার

৩ ঘন্টা ১৯ মিনিট আগে