বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

এক স্বপ্নবাজ স্বেচ্ছাসেবকের গল্প

পদ্মা নদীবিধৌত অঞ্চল ফরিদপুর জেলার ছোট্ট সদর উপজেলার চরকমলাপু্র নামক এলাকাতে তার জন্ম।। ফরিদপুরে জন্ম হলেও বাবার ব্যবসা রাজধানী ঢাকাতে হওয়ায় তার শৈশব ঢাকা শহরেই কাটে। ছোটবেলা থেকেই কোমল হৃদয়ের অধিকারী হওয়ায়, সমাজে চারপাশে নিম্ন জনগোষ্ঠি, সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ তাকে সব সময়ই কস্ট দিত। সবসময় সে ভাবতো তাদের জন্য কিছু করার। এর সাথে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কাজে  স্বেচ্ছাসেবী হয়ে কাজ করার তার ছিল বিপুল আগ্রহ। কিন্তু পারিবারিক ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন কারনে সে এসবের সাথে ইচ্ছা থাকা সত্ত্বেও যুক্ত হতে পারেনি। এভাবে স্কুল ও কলেজ জীবনের সাফল্যের সাথে শেষ করার পর ঢাকায় অবস্থিত বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি তে বস্ত্র বিপনন বিষয়ে পড়া শুরু করেন । এরই কিছুদিন পরে করোনা মহামারী সারাবিশ্বে হানা দেয়। স্মরণ কালের সবচেয়ে ভয়াবহ এই রোগের মহামারী তে রেকর্ড সংখ্যক মানুষ মৃত্যু বরন করে। পুরো পৃথিবী ব্যাপী এক স্থবিরতা বিরাজ করে। প্রায় অধিকাংশ দেশেই লকডাউন দেয়া হয়। এরই প্রেক্ষিতে করোনার ভয়াল থাবা বাংলাদেশেও হানা দেয়। অল্পদিনের মধ্যেই অবস্থা প্রকট আকার ধারন করে। স্কুল কলেজ, অফিস, আদালত বন্ধ করেও লকডাউন দেয়া হয়। শত থেকে হাজারে হাজারে মৃতের সংখ্যা বাড়তে থাকে। এসময় প্রচুর স্বেচ্ছাসেবীর প্রয়োজন হয়। তার মনও এই বিরূপ অবস্থা দেখে কেদে ওঠে । সেও চায় এই স্বেচ্ছাসেবী কাজে অংশ নিতে। এরই প্রেক্ষিতে ২০২১ সালের মে মাসে জাগো ফাউন্ডেশনের যুব শাখা ভলান্টিয়ার ফর বাংলাদেশ নামে জাতীয় সেচ্ছাসেবী সংগঠনে ফরিদপুর জেলায় স্বেচ্ছাসেবী হিসেবে যোগদান করেন। এরপর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে অংশ নিতে থাকেন। এরপর কমিটি মেম্বার হন এবং এরপর ২০২১ সালের ডিসেম্বরে জেলা বোর্ড নির্বাচনের মাধ্যমে সকলের ভোটে বিজয়ী হয়ে ২০২২ বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। করোনা মহামারীর কাজের অংশ হিসেবে ভলান্টিয়ার ফর বাংলাদেশ সারাদেশে প্রায় আড়াই লক্ষ মাস্ক বিতরন কার্যক্রম পরিচালনা করে।  সে হিসেবে ফরিদপুর জেলায় প্রায় দুই হাজার পাচশত মাস্ক বিতরন ক্যাম্পেইন পরিচালনা করেন। এছাড়াও সমাজে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন সরবরাহ সহ , বৃক্ষ রোপন অভিযান, ও মেডিক্যাল কাম্পের আয়োজনে সক্রিয় ভাবে অংশগ্রহন করেন। সমাজে যুবদের দক্ষতা উন্নয়নেও ছিলো তার অসামান্য ভূমিকা। ২০২২ সালে জাগো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত যুবদের নাগরিক নামক করমশালায় তিনি ট্রেইনার ও প্রজেক্ট লিডার হিসবে ছিলেন এবং যুবদের নাগরিক অধিকার ও ২০২৩ সালে অনুষ্ঠিত যুব ভোটাধিকার সম্পর্কে দিনব্যাপী প্রোগ্রামে ট্রেইনার হিসেবে ছিলেন এবং যুবদের সচেতন করেন। 

তার মতে " স্বেচ্ছাসেবী কাজে কোন টাকাপয়সা পাও্য়া না গেলেও , একটি মানুষকে সাহায্য করবার পরে যে তার মুখে হাসি দেখা যায় এতে পরিতৃপ্তি পাও্য়া যায়" ।  বর্তমানে তিনি ভলান্টিয়ার ফর বাংলাদেশ ফরিদপুর জেলায় ২য় বারের মত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।


প্রতিনিয়ত নিয়ত ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মত অনেকের সমালোচনা উপেক্ষা করে তিনি  সেচ্ছাসেবী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন

স্বেচ্ছাসেবী কাজের অভিজ্ঞতগুলোর মধ্যে তার সব চেয়ে পরিতৃপ্তির যে কাজটি ছিল বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ পুরুষ ও মহিলাদের সাথে সময় কাটানো। এছাড়াও ফরিদপুরের নৃগোষ্ঠী বেদে সম্প্রদায়ের সাথে মেহেদী দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগী করে নেয়ার মুহূর্ত ও তার অন্যতম সুন্দর স্মৃতি।


তিনি আরোও বলেন " মানুষের ভালোবাসা , অক্রিত্তিম স্নেহ ও আত্ন তৃপ্তি তাকে সামনে আরো ভালো কাজ করার প্রেরনা জোগাবে '

Tag
আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২৬০ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে