আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ

নোয়াখালীর সেনবাগে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন



বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১ সেপ্টেম্বর  ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।


শনিবার (২ সেপ্টেম্বর ) সকালে পৌর শহরের দক্ষিন বাজার দলীয় কার্যালয় থেকে র‍্যালীটি থানার মোড়ের দিকে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে র‍্যালীটি ডাক বাংলোর দিকে গিয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করে।


পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমুর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী।


বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আমিন উল্যা বিএসসি, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি জাহঙ্গীর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাজী জাফর আহম্মদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মহিন উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুর নবী রাজু, পৌর যুবদলের সদস্য সচিব ইমরান হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ছানা উল্যাহ,পৌর ছাত্রদলের আহবায়ক আলা উদ্দিন ।


এসময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল সহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরও খবর