আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়াদোত্তীর্ণ আইভী স্যালাইন রোগীর শরীরে পুশ করার অভিযোগ


মেয়াদোত্তীর্ণ আইভী স্যালাইন রোগীর শরীরে পুশ করার অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও ওয়ার্ড ইনচার্জসহ দুজনকে শোকজ করা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম তাঁদের শোকজ করেন। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ আইভী স্যালাইন পুশ করার ঘটনায় রোগীদের শারীরে যেন কোনো সমস্যা তৈরি না হয়, সে ব্যাপারে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা তাঁদের পর্যবেক্ষণে রেখেছেন।

অভিযুক্ত দুজন হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড ইনচার্জ শাহিনুর বেগম (নার্স) ও স্টোর কিপার মোবারক হোসেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম বলেন, হাসপাতালের ওয়ার্ড ইনচার্জ ও স্টোর কিপার কে শোকজ করা হয়েছে। এ ছাড়া ভুক্তভোগীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে রাজিয়া খাতুন ও গিয়াস কামাল বাবু নামে দুজন রোগী ভর্তি হন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁদের স্যালাইন দেওয়া হয়। একপর্যায়ে রোগীর শরীরের একপাশ থেকে ব্যথা শুরু হয়। তখন রোগীর স্বজনেরা পুশকৃত স্যালাইন চেক করে  দেখে স্যালাইনের মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। পরে তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভুঁইয়াকে জানালে তিনি তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে তদন্ত করে দেখার জন্য বলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ঘটনার সত্যতা পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে ওয়ার্ড ইনচার্জ  ও স্টোর কিপার কে শোকজ করেন।

রোগীর স্বজনেরা বলেন, রোববার সকালে রাজিয়া খাতুনকে খিঁচুনি জাতীয় সমস্যা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। ভর্তির পর মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেয় নার্স। আরেক রোগী গিয়াস উদ্দিন বাবুকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার পর শরীরের একপাশে ব্যথা শুরু হয় বলে জানান তার স্বজনরা।

আরও খবর