কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল স্বামীর শেষযাত্রায় ১২ ঘণ্টার মুক্তির অনুমতি মিলল দীপু মনির ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিনসহ ৫০০ মিটার পাইপ অকেজো মোহাম্মদীয়া ফুড এন্ড হাউজিং এর চেয়ারম্যান মনির হোসেন বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড কিম জং উনের সঙ্গে নভেম্বরে বৈঠক করতে চান ট্রাম্প প্রকৌশলী হাসান শওকতের কক্ষে টাকা লেনদেনের ভিডিও, ‘ঘুষ নয়’ দাবি সংশ্লিষ্টদের পাংশায় চুরি করতে এসে গণপিটুনির শিকার, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু টাঙ্গাইলের ঘাটাইলে ৫ দিনের জমজ দুই শিশু রেখে প্রেমিকের সঙ্গে মা উধাও বানিয়াচংয়ে ঐতিহাসিক মাকালকান্দি দিবস পালিত দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ: ৫শ থেকে ১ হাজার শয্যায় উন্নীত হলো দিমেক হাসপাতাল নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সুবর্ণচরে ব্রাককর্মী-শিশুসহ পৃথক ৩ মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকানে আগুন লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা বুধহাটা কলেজিয়েট স্কুলে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারিকে ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার।

আওয়ামী লীগ ক্ষমতাকে ধরে রাখতে 'গায়েবি মামলার প্রকল্প' চালু করেছে : বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু বলেছেন, 'আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ধরে রাখতে 'গায়েবি মামলার প্রকল্প' চালু করেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন ও সংগ্রামকে ধমাতে প্রতিটি থানায় নাশকতার পরিকল্পনা অভিযোগ তোলে ভিত্তিহীন তথ্যে গাযেবি মামলায় আমাদের নেতাকর্মীদের জেলে ভরে রাখা হচ্ছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। সময় হলেই আওয়ামী লীগের সব ধরনের নির্যাতনের বিচার হবে।'

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর সরকারপাড়াস্থ সুলতান মাহমুদ বাবুর বাড়িতে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে অনুষ্ঠিত ওই সভায় ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু আরও বলেন, 'আওয়ামী লীগের ভাঁওতাবাজি জনগণের আজ বুঝতে বাকি নেই। সেকারণেই দেশে আর কোনো ধরণের ছলচাতুরীর নির্বাচন জনগণ মেনে নিবে না। কোনো গোষ্ঠী যদি দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো, ভাঁওতাবাজির মধ্য দিয়ে ছলচাতুরীর নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতা জবরদখল করতে চায়, অবশ্যই জনগণ তা প্রতিহত করবে।'

বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু বলেন, 'আজ দেশের মানুষ রাতের ভোটের সরকারের নির্যাতনে নিষ্পেষিত এবং নিপীড়িত। যুলুবাজ গোষ্ঠীর কবল থেকে জনগণ আজ মুক্তি চায়। চায় বাঁচার ন্যূন্যতম অধিকার। বিএনপি হলো গণমানুষের রাজনৈতিক দল। সেকারণেই বিএনপি জনগণের ভাষা বুঝে। তাই ঐক্যবদ্ধ থেকে আগামীতে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করার বিকল্প নেই। 

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব মাস্টারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান শহিদ মেলটারী, আওয়াল খান লোহানী, যুবনেতা মাহফুদুজ্জামান লুলু, ছামিউল হক লাবলু  জেলা ছাত্রদলের সহসভাপতি মাজহারুল ইসলাম বিপুল প্রমুখ।

আলোচনা সভায় শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ প্রয়াত ও সকল নেতার কর্মীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্তত তিন হাজার নেতাকর্মী সভায় অংশ নেন। বিএনপির ওই সভা ঘিরে ব্যাপক পুলিশের টহল লক্ষ্য করা গেছে। 

আরও খবর