আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের বাছাই পর্বে দেশাত্ববোধক গানে দ্বিতীয় স্থান অর্জন করেছে শ্রীমঙ্গলের পারমিতা কৈরী

শ্রীমঙ্গলে ১লা সেপ্টেম্বর (শুক্রবার) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জাতীয় শিশু দিবস উপলক্ষে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-বঙ্গবন্ধু শিশু কিশোর পদক-২০২৩ উপলক্ষে সারা দেশ ব্যাপী চলমান প্রতিযোগিতার মৌলভীবাজার জেলা পর্যায়ের বাছাই পর্ব শ্রীমঙ্গল উপজেলার স্বনামধন্য বিদ্যাপিঠ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। 

উক্ত বাছাই পর্যায়ে মৌলভীবাজার জেলার সকল উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয় ছিলো বঙ্গবন্ধুর উপরে গান, ছড়া গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি এবং দেশাত্ববোধক গান। 

বাছাই  প্রতিযোগিতা সকাল ১০ টায় শুরু হয় এবং সব কয়টি বিভাগের ফলাফল ঘোষনা করা হয় বিকাল ৫ টায়।   দেশাত্ববোধক গানে জেলা পর্যায়ের বাছাই পর্বে শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেনীর শিক্ষার্থী পারমিতা কৈরী দ্বিতীয় স্থান অর্জন করেছে। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৩ সে জাতীয় পর্যায়ে ঢাকায় অংশগ্রহণ করবে। 

উল্লেখ্য যে, পারিমতার বাবা পারভেজ কৈরী একজন উন্নয়নকর্মী এবং মা আশা রানী কৈরী শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক। পারিমতা শ্রীমঙ্গল উপজেলার সকলের কাছে দোয়া ও আশির্বাদ চেয়েছে।

Tag
আরও খবর