কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিষ্ঠার ৪৫ বছর উদযাপনে আজ ১ লা সেপ্টেম্বর (শুক্রবার) সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয় গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। দলটি প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা এবং আলোচনা সভাও করে। কেন্দ্রীয় কর্মসূচির বাইরে জেলা ইউনিট, উপজেলা, ইউনিয়নের সকল অঙ্গসংগঠন গুলো কর্মসূচি পালন করেছে নিজেদের মত করে।

১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন।

এরই ধারাবাহিকতায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা চর আমখাওয়া ইউনিয়নে সানন্দবাড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে সকাল ৯:৩০ ঘটিকায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি)'র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল'র চর আমখাওয়া ইউনিয়ন এর আহবায়ক মো: মজিবুর রহমানের সঞ্চালনায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল চর আমখাওয়া ইউনিয়ন সভাপতি জনাব আলহাজ্ব মো: নুরুল ইসলাম'র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।

এসময়, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ইউনিয়ন সভাপতি মো: আলমগীর হোসেন বাদশা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইউনিয়ন সভাপতি নাজমুল ইসলাম (ডন), বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দল ইউনিয়ন সভাপতি শাহার আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ইউনিয়ন সভাপতি মো: মনিরুজ্জামান (মনি), বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল'র সভাপতি বাবুল আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ইউনিয়ন যুগ্ন-আহবায়ক এমদাদুল হক মিলন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ইউনিয়ন সদস্য সচিব বাবুল আক্তার (মেম্বার), যুবদল সদস্য রফিকুল ইসলাম (মেম্বার), বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিয়ন শাখার ছাত্র বিষয়ক সম্পাদক আল-মামুন দেওয়ান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিয়ন শাখার সহ-সভাপতি  আতিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) অত্র ইউনিয়ন'র সাধারণ সম্পাদক মো: আবুল হাশেম (মাস্টার), এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) অত্র ইউনিয়ন সভাপতি আলহাজ্ব মো: নুরুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তৃতাকালে বক্তারা ক্ষমতাসীন দলের কঠোর সমালোচনা করে বলেন, আমরা আজ ভোটবিহীন অবৈধ সরকারের ক্ষমতার অপব্যবহারের স্বীকার, মিথ্যা মামলায় জর্জরিত, তারা মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখতে চায়। প্রশাসনকে ব্যবহার করে তাদের ক্ষমতায় টিকেভথাকতে চায়, কিন্তু সেটা আমরা হতে দিবনা। এখন তারা তাদের নির্যাতনের চরম সীমানায় পৌছে গেছে, এবার আমাদের রুখে দাড়াবার পালা। আর বেশীদিন তাদের ক্ষমতায় থাকতে দিব না, তাদের বুঝিয়ে দিতে চাই জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। যতক্ষণ পর্যন্ত তাদের ক্ষমতা কেড়ে নিতে না পারব, আন্দোলনের কর্মসূচি দিয়ে রাজপথে অবস্থান করে আমরন লড়ে যাব। লাগাতার আন্দোলনের মাধ্যমে অবৈধ এ সরকারের পতন নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব।

এসময় তাঁরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বেগম খালেদা জিয়ার শারিরীক সুস্থতা কামনা করেন।

সবশেষে, আগত নেতৃবৃন্দ সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা ও কেন্দ্রীয় কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানিয়ে আলোচনা সভার সভাপতি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরও খবর