বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন এপিবিএন পুলিশের ডিআইজি

কক্সবাজারের উখিয়ায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদর দপ্তর ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এপিবিএনের ডিআইজি (এফডিএমএন এ্যান্ড এয়ারপোর্টস) মোহাম্মদ আবদুল্লাহীল বাকী।



বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে উখিয়া উপজেলায় অবস্থিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন করেন তিনি। এসময় ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল পরিদর্শনে আসা ডিআইজি কে স্বাগতম জানান। এ সময় সহ-অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউম) কাজী রুবাইয়াত রুমীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদর দপ্তরে পরিদর্শন ও সৌজন্যমূলক সাক্ষাত শেষে ডিআইজি ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের আওতাধীন মধুরছড়া পুলিশ ক্যাম্প, ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প, ওয়ালাপালং পুলিশ ক্যাম্প, এমএসএফ হাসপাতাল, ই-ভাউচার শপ, এলপিজি বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট ক্যাম্পের হেডমাঝি ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। পরিদর্শনকালে ডিআইজি রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গাদের জীবনযাত্রার মান ও তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ে খোঁজখবর নেন।

এপিবিএন ডিআইজি এপিবিএন ডিআইজি (এফডিএমএন এ্যান্ড এয়ারপোর্টস) মোহাম্মদ আবদুল্লাহীল বাকী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

Tag