আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

ফুলবাড়ীতে ইউপি সদস্য কর্তৃক ইউপি সচিব লাঞ্ছিত



কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক ইউপি সদস্য কর্তৃক ইউপি সচিবকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এ ঘটনার বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন লাঞ্ছিত হওয়া ওই ইউপি সচিব।


অভিযোগে জানা গেছে, ৩১শে আগস্ট দুপুর ১ টা ২০ মিনিটে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সচিব সাজেদুল ইসলামের কাছে ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু মুসা হঠাৎ পরিষদের সকল রেজুলেশন বহি চায়, এ সময় ইউপি সচিব সাজেদুল ইসলাম চেয়ারম্যানের অনুমতি ছাড়া দিতে অস্বীকার করলে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করেন,গালিগালাজের এক পর্যায়ে ইউপি সদস্য সচিবকে ধাক্কা দেন। এ সময় উপস্থিত মানুষের অনুরোধ না শুনেই ইউপি সদস্য ইউপি সচিবকে বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখান। এক পর্যায়ে ইউপি সদস্য সচিবকে বলেন তুমি বাইরে থেকে আসোআমি এখানকার স্থানীয় আমি যাহা বলিব তোমাকে তাহাই শুনতে হবে, তা না হলে আজকে ফূলবাড়ী যাওয়ার পথে তোমাকে খড়িবাড়ি বাজারেই দেখে নেব।



ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ইসলাম হক ইউপি সচিব কে লাঞ্ছিত করার ঘটনাটি নিশ্চিত করেন।


লাঞ্ছিত সচিব সাজেদুল হক জানান, আমার বাড়ি দূরে হওয়ায় বিভিন্ন সময়ে আমাকে ওই মেম্বার হুমকি-ধামকি দেয়,আজকে আমাকে লাঞ্ছিত করেছে এবং আমি দূরে থেকে আসি বলে আমাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছে।


ঘটনা সত্যতা জানতে অভিযুক্ত ইউপি সদস্য আবু মুসার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি সদুত্তর না দিয়ে ফোনটি কেটে দেন।


ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ জানান,অভিযোগের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সহ পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মলিহা খানম (ভারপ্রাপ্ত) জানান, অভিযোগটি হয়তো ডাকফাইলে আছে আমি এখনো দেখিনি তবে দেখে সত্য তার ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর