এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

স্ত্রীর বয়স ২৫ এর কম হলেই ‘পুরষ্কার’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-08-2023 01:16:04 am

চীনের পূর্বাঞ্চলীয় এক প্রদেশে কম বয়সী মেয়ে বিয়ে করার ক্ষেত্রে পুরস্কার ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। কম বয়সে বিয়ে উৎসাহিত করার জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।


প্রতিবেদনে বলা হয়, স্ত্রীর বয়স ২৫ কিংবা তার কম হলে ওই দম্পতিকে এক হাজার উয়ান পুরস্কার দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫ হাজার টাকা।


দেশটিতে জন্মহার কমে যাওয়ায় মেয়েদের কম বয়সে বিয়ে করার জন্য উৎসাহিত করছে সরকার।


গত সপ্তাহে চ্যাংশ্যান কাউন্টির অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে পোস্ট করা হয়। সেখানে বলা হয়, সঠিক বয়সে বিয়ে করা ও বাচ্চা নেওয়ার ক্ষেত্রে সবাইকে উৎসাহিত করতে তারা এই পদক্ষেপ নিয়েছেন।


গত ছয় দশকে প্রথমবারের মতো চীনে জন্মহার কমে গেছে। বাড়ছে বয়স্কদের সংখ্যা। কর্তৃপক্ষ এখন জন্মহার বাড়ানোর বিষয়ে জোর দিচ্ছেন।


চীনের পুরুষদের বিয়ের ন্যূনতম বয়স ২২ এবং নারীদের ২০। তবে এই বয়সে বিয়ের হার খুবই কম। অনেকক্ষেত্রে যুগলরা বিয়েও করছেন না। তাই `সিঙ্গেল‘ নারীরা সন্তান নিতে চাইছেন না। ২০২২ সালে দেশটিতে বিয়ের হার ছিল ৬৮ লাখ, যা ১৯৮৬ সালের পর সর্বনিম্ন। ২০২১ সালের তুলনায় ২২২ সালে বিয়ের সংখ্যা ৮ লাখ কম ছিল।


বিশ্বে নিম্ন জন্মহারের দিতে চীনের অবস্থান অন্যতম। ২০২২ সালে দেশটিতে জন্মহার ছিল ১ দশমিক শূন্য ৯। সন্তান লালনপালনের খরচ ও ক্যারিয়ারে প্রতিবন্ধকতার কারণে অনেক নারীই এখন সন্তান নেওয়ায় আগ্রহী নয়। এছাড়া দেশটিতে লিঙ্গ বৈষম্যও প্রকট।

আরও খবর

6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে