ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, সরকারি বিএম কলেজে আলোচনা সভা সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত।

আজ ২৮/৮/২৩ ইং, রোজ সোমবার, সকাল ১১ ঘটিকায়, মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক, এসএম হাসান রাজুর সঞ্চালনায়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩২ তম  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, সরকারি বিএম কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্ট চত্বরে আলোচনা সভা সমাবেশ ও  র‍্যালী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি বিএম কলেজ শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় শূরা সদস্য, হাফেজ মোঃ রেজাউল করিম। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান বাংলাদেশের মানুষ এক অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছে, সবাই এখন শান্তি চায়, মুক্তি চায়, ছাত্র সমাজ তাদের অধিকার ফিরে পেতে চায়, বর্তমান সময়ে দেশের মানুষ তাদের মৌলিক অধিকারটুকু পাচ্ছেনা। এমতবস্থায় একদল ছাত্র কাফেলা মানুষে অধিকার, ছাত্রদের অধিকার, দেশের ভঙ্গুর অবকাঠামো ঠিক করাসহ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি তার বক্তব্যে ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার ৩২ তম বছরে সংগঠনের অর্জন  তুলে ধরেন। তিনি বলেন,  দেশের যে সেক্টরেই  তাকানো হয় সব ক্ষেত্রেই যেন দূর্নীতির এক মহরা চলছে, এমতাবস্থায় আমাদের ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে, ছাত্র সমাজ দেশ ও জাতির কল্যানে, মেধাবি শিক্ষার্থীদের সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পতাকা তলে ক্যাম্পাসের সকল ছাত্র ভাইদের যুক্ত হওয়ার আহ্বান জানান এবং তিনি আরো বলেন, ছাত্রদের  নেতৃত্ব তৈরির অন্যতম জায়গা বাকসু, দীর্ঘদিন বাকসু নির্বাচন হচ্ছেনা।অনতিবিলম্বে যেন বাকসু নির্বাচন দেয়া হয় সে জন্য   কলেজ প্রশাসনের নিকট  আহ্বন জানান। 


উক্ত অনুষ্ঠানে  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ,সরকারি বিএম কলেজ শাখার সাবেক সভাপতি ও  কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ আব্দুর রহিম।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলামি  ইতিহাসের মেধাবী ছাত্র ও বরিশাল মহানগরের সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম, বরিশাল জেলা সাধারণ  সম্পাদক মো: সালাউদ্দিন।


উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বিএম কলেজের মজলিশে আমেলার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ  ইমাম হাসান , দাওয়া সম্পাদক গাজী মুহাঃ সাইদুর রহমান,অর্থ ও কল্যাণ সম্পাদক, মুহাম্মদ আবু বকর বিন আলম,দপ্তর সম্পাদক - হেমায়েত উদ্দিন,  সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, হান্নান উদ্দিন শাকিল ও আমেলার অন্যতম সদস্য মুহাম্মদ শোয়াইবুর রহমান প্রমুখ 


আলোচনা সভা  শেষে প্রতিষ্ঠা বার্ষিকী  র‍্যালী অনুষ্ঠিত হয়।র‍্যালীটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে মূল ভবন হয়ে ক্যাম্পাসের জিরো পয়েন্টে এসে শেষ হয়।


র‍্যালী শেষে দেশের এ ক্রান্তিলগ্নে সকলের জন্য দোয়া করা হয়।


অনুষ্ঠানের সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি শেষ করেন।

আরও খবর