চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বাঘায় গাঁজা সহ একজন আটক


 রাজশাহীর বাঘা সীমান্ত এলাকায় গাঁজা সহ রিপন নামে এক মাদক ব্যাসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার(২৭ আগষ্ট) ভোর রাতে উপজেলার আলাইপুর  এলাকার একটি পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, উপজেলার সীমান্তবর্তী আলাইপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে  রিপন(৩০) পুলিশের চোখ ফাঁকি দিয়ে সম্প্রতি মাদক ব্যবসায় সম্পৃক্ত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে তার পেছনে সোর্স নিয়োগ করা হয়। সেই সোর্সের দেয়া তথ্য মোতাবেক রোববার ভোর রাতে রিপন তার বাড়ি থেকে পাকা রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পুলিশ তার শরীর তল্লাশী করে। অত:পর তার সাটের পকেট  থেকে ৪৫০ গ্রাম  গাঁজা বেরিয়ে পড়ে।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)খাইরুল ইসলাম জানান, ধৃত আসামী ঐ গাঁজা গুলো জনৈক ব্যক্তির কাছে বিক্রীর উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল। কিন্তু ক্রেতার কাছে পৌঁছার পূর্বেই পুলিশ খবর পেয়ে  সেখানে যায় এবং তাকে আটক করে। আটক রিপনকে রোববার সকাল সাড়ে ১১ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা  হয়েছে। #

Tag
আরও খবর
deshchitro-6a36d7136e013-210626120819.webp
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার

২ ঘন্টা ৮ মিনিট আগে