উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

টেকনাফে অর্ধডজন মাদক কারবারীদের ফেলে যাওয়া ৪লাখ ৩০হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফের নাজির পাড়া পয়েন্টে অর্ধডজন মাদক কারবারী চক্রের ফেলে যাওয়া ৪লাখ ৩০হাজার ইয়াবার চালান জব্দ করেছে বিজিবি।


সুত্র জানায়, ২৭ আগস্ট রাতের প্রথম প্রহর দেড়টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন মিয়ানমার থেকে নাজির পাড়া পয়েন্ট বিআরএম-৫ হতে আনুমানিক ৮০০ গজ উত্তর-পশ্চিম দিকে আলুগোলার মাছের প্রজেক্টের মাঝেরকাঠি দিয়ে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর ও নাজির পাড়া বিওপির পৃথক ২টি টহল দল কয়েকটি দলে বিভক্ত হয়ে কেওড়া বন ও বেড়িবাঁধে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৬ জন ব্যক্তি ৪টি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূণ্য লাইন হতে প্রায় ১কিঃ মিঃ বাংলাদেশ অভ্যন্তরে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঁধে থাকা বস্তা ফেলে দৌড়ে নাফনদীতে লাফ দিয়ে মিয়ানমার সীমান্তে চলে যায়। পরে টহলদল ঘটনাস্থল তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৪টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে মালিকবিহীন ৪লাখ ৩০হাজার ইয়াবা পাওয়া যায়। 



টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দিন আহমেদ (বিজিবিএমএস) জানান, মাদক কারবারীদের সনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং জব্দকৃত মাদক পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###

Tag
আরও খবর