রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল

ধামরাইয়ে কুশুরা ইউনিয়নে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে শোক দিবসের  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নেমেছিল নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল। 


গতকাল শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে  কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়  মাঠে  এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর  আহমদ- এমপি'র  আহবানে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


কুশুরা  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও  চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামানের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ-এমপি। 


এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে   কুশুরা অঞ্চলের মুক্তিযুদ্ধকালিন  ইতিহাসসহ  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় আদর্শ  জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

সেইসাথে তিনি বর্তমান আওয়ামী লীগ সরকার তথা  প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড উপস্থিত সকলের মাঝে তুলে ধরে বলেন আবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। তবেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।


এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন। 


উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির।


 বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা এনামুল হক আইয়ুব, ,মহিলা ভাইস  চেয়ারম্যান এ্যাড, সোহানা জেসমিন মুক্তা, , বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। 


সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন।  আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের  মাঝে খাবার হিসেবে বিরানি দেয়া হয়।

Tag
আরও খবর