উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

চকলেটের প্যাকেটে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে উখিয়ার যুবক ধরা!

কক্সবাজারের রামুতে চকলেটের প্যাকেটে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারকালে এক যুবককে আটক করেছে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। এসময় ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।





গতকাল ২৩ আগস্ট (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টায় রামু ক্রসিং হাইওয়ে থানার এএসআই সরুপ চক্রবর্তী উপজেলার খুনিয়া পালং ইউপিস্থ তুলাবাগান রামুক্রসিং হাইওয়ে থানার সামনেই এ অভিযান পরিচালনা করেন।


বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, বুধবার বিকেলে খবর আসে উখিয়া থেকে কক্সবাজারে একটি মাদকের চালান পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে রামু ক্রসিং হাইওয়ে থানার চৌকস টিম কক্সবাজার -টেকনাফ আঞ্চলিক মহাসড়কের বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে কক্সবাজারমুখী অনটেষ্ট সিএনজিতে যাত্রীসেজে যাওয়া যুবককে সন্দেহ হলে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে চকলেটের প্যাকেটে বিশেষ কায়দায় লুকানো ৫ হাজার ইয়াবা উদ্ধার করে। এসময় ওই যুবককে আটক করা হয়।


আটক যুবক উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা হালুকিয়া গ্রামের আহমদ কবিরের ছেলে মো. সাজ্জাদ (১৯)।


পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে রামু থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।


তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর