উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

রামুতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের রামুতে বালতির পানিতে ডুবে মেহেরান কবির নামের ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।


বুধবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাকমার কাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিশু মেহেরান কবির ওই গ্রামের রবিউল হাসানের ছেলে।


নিহত শিশু মেহেরান কবিরের চাচা হামিদুল হাসান শিমুল জানান, ঘরের বারান্দার সামনে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য বালতি রাখা হয়। পানি ভর্তি ওই বালতি নিয়ে শিশুটি খেলা করছিল। এক পর্যায়ে শিশুটি পানি ভর্তি বালতিতে পড়ে যায়।



কিছুক্ষণ পরে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বৃষ্টির পানি ভর্তি বালতির ভেতরে শিশুটিকে দেখতে পাওয়া যায়। শিশুকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওযা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।




কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাঈল নোমান জানান, বাড়ির আঙিনায় বৃষ্টির পানি ভর্তি বালতিতে ডুবে শিশুটি মারা যায়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

Tag
আরও খবর