উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

নিহত সাইফ উদ্দিনের বিষয়ে পৌর আওয়ামীলীগের বিবৃতি

সাইফ উদ্দিন হত্যাকান্ড বিষয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার মহোদয় ২২ আগস্ট প্রেস কনফারেন্সের মাধ্যমে মরহুম সাইফ উদ্দিন কে পৌর আওয়ামী লীগ নেতা বলে আখ্যা দিয়ে বক্তব্য রেখেছেন এবং আমরাও আরও উপলব্ধি করে দেখেছি দেশের প্রথম সারির অনেক গণমাধ্যম ও স্থানীয় অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় পৌর আওয়ামী লীগ নেতা হিসেবে উপস্থাপন করা হয়েছে তা মোটেও সত্যি নয়।


তিনি পৌর আওয়ামী লীগের বর্তমান কমিটিতে কোন দায়িত্বে নেই। এমন গুরুতর একটি বিষয়ে জেলার একটি গুরুত্বপূর্ণ সংস্থা প্রধান ও দেশের গুরুত্বপূর্ণ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের আরও দায়ীত্বশীল হওয়া প্রয়োজন ছিল। এই রকম একটি ঘটনার সঠিক ভাবে তথ্য না জেনে না বুঝে সংবাদ পরিবেশন ও উপস্থাপন আমাদের দৃষ্টিতে উদ্যেশ্য প্রণোদিত বলে মনে হয়েছে এবং আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মুলত মরহুম সাইফ উদ্দিন আগের কমিটির দায়িত্বে ছিলেন এবং দীর্ঘ বছর মাননীয় সংসদ সদস্য সায়মুম সরওয়ার কমল এর ঘনিষ্ঠ হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। যেহেতু তিনি অনেক বছর বর্তমান পৌর আওয়ামী লীগের রাজনীতির সাথে কোন ভাবে সম্পৃক্ত ছিলেন না সেহেতু তাকে বর্তমান কমিটির নেতা উল্লেখ করার যৌক্তিক কোন কারণ দেখছি না।



কক্সবাজার পৌর আওয়ামী লীগ একটি সুসংগঠিত সংগঠন। যা ইতিমধ্যে কক্সবাজার জেলার বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে প্রতীয়মান হয়েছে। দলীয় যেকোন কর্মসূচি বাস্তবায়নে ও রাজপথে দেশ বিরোধী সকল প্রতিবন্ধকতা প্রতিহত করতে এবং যেকোন প্রাকৃতিক দূর্যোগ সহ মানবিক প্রয়োজনে পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ সর্বোচ্চ ত্যাগ করে প্রথম সারিতে থেকে ইতিমধ্যে এই অঞ্চলে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। সুতরাং এমন একটি মডেল সংগঠন কে বিতর্কিত করা থেকে সকল সংস্থা ও সাংবাদিক সহ সকল কে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।

Tag
আরও খবর