উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

মরিচ্যা যৌথ চেকপোষ্টে ‘দশ হাজার পিস ইয়াবা’সহ দুইজন আটক

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির মরিচ্যা যৌথচেকপোষ্টে নিয়মিত তল্লাশীকালীন দুইজন আসামীসহ ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার।


রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ, এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলেন, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি’র রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোষ্টে একটি অভিযান পরিচালনা করে ত্রিশ লক্ষ টাকা মূল্যমানের ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।


রবিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া হতে কক্সবাজারগামী একটি সিএনজি থামিয়ে চালক মোঃ আলমগীর (২২), পিতা- সোনা মিয়া এবং যাত্রী শাহাদাত কবির (৩৪), পিতা- আবুল হোসেন, উভয়ের ঠিকানা গ্রাম- বাড়িয়াপাড়া, ডাকঘর- মহেশখালী, থানা- মহেশখালী,কে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্বীকার করে। পরে তল্লাশী তার চালকের সিটের নিচে লুকায়িত অবস্থায় ৩০,০০,০০০ টাকা মূল্যের ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।


আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য পঁয়ত্রিশ লক্ষ তিন হাজার টাকা (বার্মিজ ইয়াবা- ১০,০০০পিস X ৩০০/-=৩০,০০,০০০/- সিএনজি- ১টি- ৫,০০,০০০/- এবং মোবাইল- ২ টি- ৩,০০০, সহ পঁয়ত্রিশ লক্ষ তিন হাজার টাকা এবং ২ জন আসামী আটক করা হয়।


রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আটককৃত আসামীদের ইয়াবা এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

Tag
আরও খবর