উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

পেকুয়ার মাদক কারবারী জেল থেকে ফিরেই ফের ইয়াবা কারবারে

আবারও পুরোদমে ইয়াবা কারবারে জড়িয়ে পড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়া সেই ইয়াবা ব্যবসায়ী মোজাম্মেল হক। প্রায় দশ মাস আগে নিজ বাড়ি থেকে আট হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকাসহ র‍্যাবের হাতে আটক হয়েছিলেন সদর ইউনিয়নের পুর্ব বিলহাসুরা গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে মোজাম্মেল হক। প্রায় তিন মাস জেল খেটে এলাকায় ফিরে পুনরায় পুরানো পেশায় জড়িয়ে পড়েছেন তিনি।


স্থানীয় লোকজন বলছেন,ইয়াবা কারবারিতে শুধু মোজাম্মেল একা নন,তাঁর পুরো পরিবার জড়িত। খুচরা ও পাইকারি ব্যবসায় তাঁর স্ত্রী,দুছেলে রুবেল ও নয়ন, পূত্রবধূও জড়িত। ইয়াবা বিকিকিনি এখন তার বাড়িতে ওপেন সিক্রেট। পুলিশ জানিয়েছেন মোজাম্মেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আছেন। কৌশল পাল্টানোর কারনে তিনি অধরা আছেন।


নির্ভরযোগ্যসুত্র জানিয়েছেন,জেল থেকে ফিরেই মোজাম্মেল আরো বেশি বেপরোয়া হয়েছেন। ব্যবসার প্রসার বেড়ে তাঁর। প্রতিদিন দিনরাত সমানতালে চালিয়ে যাচ্ছেন ইয়াবা কারবার। টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে পেকুয়াসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ দিয়ে থাকেন ইয়াবা গডফাদার মোজাম্মেল।

পাইকারি সরবরাহ দিয়ে থাকে মোজাম্মেল। খুচরায় হাতবদল করে তাঁর দুছেলে রুবেল, নয়ন, স্ত্রী ও পূত্রবধূ। তাদের হাতে ইয়াবা এখন সহজলভ্য।


স্থানীয়রা জানায়, সন্ধ্যা হলে ইয়াবার আসর বসে তাঁর বাড়িতে। উঠতি বয়সের ছেলেদের আনাগুনা বেশি দেখা যায়। তাঁরা ডাকু প্রকৃতির হওয়ায় এসবের প্রতিবাদ করার কেউ সাহস পায়না। কেউ প্রতিবাদ করলে তাদের ওপর নেমে আসে নির্যাতনের খড়ক। বখাটেপনা ও ইয়াবাখোরদের অবাধ বিচরণে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসি।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, তাঁর বিষয়ে পুলিশ নজরদারিতে আছে। মাদক নিয়ে পুলিশের জিরু টলারেন্স ঘোষণা আছে।


এব্যাপারে জানতে মোজাম্মেল হকের মুঠোফোনে যোগাযোগ করা হয়। কিন্তু সংযোগ বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।

Tag
আরও খবর