অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে আনতে হবে : মতিয়া চৌধুরী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-08-2023 09:26:26 am

সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, এমপি বলেছেন, বিদেশে পলাতক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে সকলকে আরো বেশি সোচ্চার হতে হবে। পলাতক খুনীদের আইনের আওয়তায় এনে বিচারের রায় কার্যকরের ব্যবস্থা করতে হবে।

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ে মহিলা শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি সুরাইয়া আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সংগঠনের কার্যকরী সভাপতি বেগম শামসুন নাহার ভুঁইয়া এমপি প্রমুখ।

বেগম মতিয়া চৌধুরী আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী খুনী চক্র আবারো নানা যড়যন্ত্র করছে। তাদের প্রতিহত ও প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।

সুজিত রায় নন্দী বলেন, যারা জাতির পিতা ও তার পরিবারকে হত্যা করেছে এবং যারা তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করেছে তাদের চিহ্নিত করতে হবে। 

তিনি বলেন, আগামী নির্বাচনে আবার নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।  

বেগম শামসুন নাহার, এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীরা আবার মাথা চাড়া দিয়ে ওঠছে। তাদের প্রতিহত ও প্রতিরোধ করতে শ্রমিক লীগের নেতা কর্মীরা রাজপথে আছে এবং থাকবে।

আরও খবর