আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

প্রিয় মানুষের কাছে স্বল্প চাওয়া।

প্রিয় মানুষের কাছে কোনো মানুষই ঘন্টার পর ঘন্টা সময় চেয়ে বসে থাকে না।মানুষ তাহলে তার প্রিয় মানুষের কাছে আসলে কি আশা করে?

উত্তরটা খুবই সহজ।

মানুষ মূলত তার মানসিক শান্তির জন্য,তার মন ভালো রাখার জন্য কারো না কারো দ্বারস্থ হতে চায়।মানুষ এমন মূহুর্ত চায়,যে মূহুর্তে দাঁড়িয়ে সে মন খুলে দু-একটি কথা তার প্রিয় মানুষ কিংবা পছন্দের মানুষকে বলতে পারে।

প্রচন্ড মন খারাপে কিংবা একাকিত্বে মানুষ চায়,তার প্রিয় মানুষের সাথে সময় কাটাতে।খুব বেশিক্ষণ নয়,তবে যতক্ষণ আর কি মনে শান্তি বিরাজ না করে।

খেয়াল করে দেখবেন,

যে বা যারা আপনাকে হাসায়,আপনাকে আনন্দে রাখে,আপনাকে বুঝতে চেষ্টা করে,খারাপ সময়গুলোতে কিন্তু আপনি ঠিক তার কিংবা তাদের সঙ্গ মিস করবেন।

জানেন তো?

কখনো কখনো প্রিয় মানুষের সাথে দাঁড়িয়ে এক কাপ চা খাওয়াটাও আপনার মানসিক শান্তি সেই সাথে মন ভালো করে দেয়ার ক্ষমতা রাখে।

আর এই সামান্য ব্যপারটা যদি আপনার প্রিয় মানুষ কিংবা কাছের মানুষটি বুঝতে না পারে,তবে আপনার মতো হতভাগা পৃথিবীতে আর একটিও নেই।বিশ্বাস করুন,আর একটিও নেই!

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর