বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

‘পরিচিতদের’ শনাক্ত করতে পারেনি পুলিশ, ৬ মামলায় নেই গ্রেপ্তার

চকরিয়া পৌর শহরের বায়তুশ শরফ সড়কের মুখে অস্ত্র হাতে ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন (লাল হেলমেট পরা)। পেছনে লাঠিসোঁটা হাতে আওয়ামী লীগের নেতা–কর্মীরা একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় কক্সবাজারের ছয় মামলায় একজনকেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। চকরিয়ার সংঘাতের সময় হাতে ভারী অস্ত্র থাকা কাউকে শনাক্তও করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। মামলাগুলোর মধ্যে চকরিয়া এবং পেকুয়ায় হওয়ায় চারটি এজাহারে স্থানীয় চার সাংবাদিক ও সৌদি আরবে অবস্থানরত এক প্রবাসীকে আসামি করা হয়েছে। পুলিশ বলছেন, নানাভাবে ঘটনায় জড়িত রয়েছে বলে শনাক্ত হওয়ায় তাদের আসামি করা হয়। গত মঙ্গলবার দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজার সদর, চকরিয়া ও পেকুয়ায় সংঘর্ষ হয়। চকরিয়ায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহতসহ অনেকেই আহত হন। ওইদিন চকরিয়ার সংঘর্ষের ঘটনায় ভারী অস্ত্র হাতে প্রকাশ্যে গুলি করতে দেখা গেছে হেলমেট পরা কয়েকজনকে। তাদের সঙ্গে ছিল হাতে লাঠি থাকা অনেকেই। এ সংক্রান্ত ছবি সংবাদমাধ্যমে প্রকাশের পর হেলমেট পরা একজনকে যুবলীগ নেতা বেলাল এবং তার পেছনে কালো পাঞ্জাবি পরা ব্যক্তিকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী বলে শনাক্ত করেন অনেকে। যদিও এটা সত্য নয় বলে দাবি করেছে আওয়ামী লীগ।


অস্ত্রধারীরা কারা- এমন প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম জানিয়েছেন, সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে চকরিয়ায় সংঘাতের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি এবং নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন। সংঘাতে অংশগ্রহণকারী অস্ত্রধারী লোকদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এসব অস্ত্রধারীকে শনাক্ত করা সম্ভব হলে আইনের আওতায় আনা হবে। ছয় মামলার মধ্যে চকরিয়ায় তিনটি, পেকুয়ায় দুটি ও সদরে একটি মামলা হয়েছে। এই ছয় মামলায় ৪৬৬ জনের নাম উল্লেখসহ ১১ হাজার ৯০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এর মধ্যে পুলিশের পাঁচটি মামলা বিশেষ ক্ষমতা আইন ও সরকারি কাছে বাধা প্রদানের দায়ে। চকরিয়ায় করা পুলিশের দুটি মামলায় আসামি চার সাংবাদিক হলেন দৈনিক মানবকণ্ঠ পত্রিকার চকরিয়া প্রতিনিধি ছাত্রশিবিরের সাবেক নেতা আবদুল মজিদ, দৈনিক আলোকিত বাংলাদেশ ও পূর্বদেশ পত্রিকার চকরিয়া প্রতিনিধি বিএনপিকর্মী একেএম ইকবাল ফারুক, কক্সবাজারের স্থানীয় দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকার চকরিয়া প্রতিনিধি ছাত্রশিবিরের সাবেক নেতা একেএম বেলাল উদ্দিন এবং দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপকূলীয় সংবাদদাতা চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এএম ওমর আলী।

Tag