আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

মানবিক রাষ্ট্র গঠনে রেড ক্রিসেন্ট সোসাইটি অনন্য অবদান রেখে চলেছে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চট্টগ্রাম সিটি কর্পোরেশন-রেড ক্রিসেন্ট ফিজিও অর্থোপেডিক পুণর্বাসন সেবা কেন্দ্র উদ্বোধন করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী






বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও  তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন , বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে যে মানবিক কাজগুলো করছে দেশ ও মানবিক রাষ্ট্র গঠনে রেড ক্রিসেন্ট সোসাইটি অনন্য অবদান রেখে চলেছে। বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধের সময় দেশের ১ কোটি মানুষ ভারতে আশ্রয় গ্রহণ করেছিল। আরো ১ কোটি মানুষ দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছিল। লাখ লাখ মানুষ যুদ্ধের সময় পঙ্গু হয়েছিল। রেড ক্রিসেন্ট সোসাইটি সেই সময় মানুষের পুনর্বাসন থেকে শুরু করে স্বাস্থ্য সেবা দেওয়ার ক্ষেত্রে অনন্য অবদান রেখে  চলেছে। 

১৮ আগষ্ট শুক্রবার  নগরীর  বিআরটিসি মোড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন-রেড ক্রিসেন্ট ফিজিও অর্থোপেডিক পুণর্বাসন সেবা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ. টি. এম. আবদুল ওয়াহ্হাব এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়ের বীর মুক্তিযোদ্ধা  মো: রেজাউল করিম চৌধুরীর ।




প্রধান অতিথির বক্তব্যেকালে তথ্য  মন্ত্রী আরো বলেন , বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ দেশের বস্তুগত উন্নয়নের পাশাপাশি একটি মানবিক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করা। মানবিক রাষ্ট্রে অসহায়, বাস্তুচ্যুত, প্রান্তিক জনগোষ্ঠির দায়িত্ব নেয় রাষ্ট্র । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশকে সামাজিক ও মানবিক রাষ্ট্রে রূপান্তর করার লক্ষেই বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করেছেন। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সংস্থার মাধ্যমে দেশের গ্রামীণ অসহায় মানুষকে ২২ প্রকার ভাতা দেওয়া হয়। প্রতি ইউনিয়নে প্রায় ২ থেকে ৩ হাজার মানুষ বিভিন্ন প্রকার ভাতা পায়। যে মানুষটি একসময় দ্বারে দ্বারে ভিক্ষা করতো,  রোদে পুরতো, মুষলধারে বৃষ্টির সময় কারো ছাদের নিচে আশ্রয় নিতো। অনেক সময় সেই বাড়ির মানুষ তাদেরকে তাড়িয়ে দিতো। সেই মানুষটি স্বপ্ন দেখতে ‘আমার যদি একটি দোচালা ঘর হতো’ । তাদের স্বপ্নকেও হার মানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমির মালিকানাসহ পাকা টিনসেট ঘর করে দিয়েছে। একজন কুষ্ঠ রোগী, যার কাছে কেউ যায় না, বেদে সম্প্রদায় যারা ঘর বাঁধে না, নৌকায় বসবাস করে তাদেরকেও ঘর করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩০ প্রকারের ঔষধ বিনামূল্যে দেওয়া হয়।  এসময় মন্ত্রী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সোসাইটির ট্রেজারার এম. এ. ছালামকে ধন্যবাদ জানিয়ে বলেন, এম. এ. ছালাম তিনি তার মায়ের মেজবান না করে সেই অর্থ দিয়ে ফিজিও অর্থোপেডিক পুণর্বাসন সেবা কেন্দ্র তৈরীর জন্য দান করেছেন। এটি একটি দৃষ্টান্ত, এটি সকলে অনুসরন করতে পারে। উক্ত অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এম. এ. ছালাম, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজ বক্তৃতা করেন। এছাড়াও এনায়েত বাজার ওয়ার্ডেও কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মোঃ আসলাম খান, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মনজুর মোর্শেদ, এইচ এম সালাউদ্দিন, মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল  উপস্থিত ছিলেন। 

আরও খবর


6b028f37a7401-221126124407.webp
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

৬ ঘন্টা ৫৭ মিনিট আগে



6b00fb9d9f090-211126080205.webp
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

১ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে


6b005408231bc-201126080704.webp
হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত

১ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে


6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

১ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে