আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

ঘাটাইলের এ রাস্তাটি যেন জনগণের গালার কাটা

ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ই্উনিয়নের খুপিবাড়ি, লাহিড়িবাড়ি ও ফসল গ্রামের রাস্তায় যেন যাতায়াত করার মত কোন পরিস্থিতি নেই। সামান্য  একটু বৃষ্টি হলেই কাদায় মাখামাখি খেতে হয় পথাচারিদেরকে। কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আশেপাশের গ্রামের লোকজনের চলাচলের এ রাস্তাটি । ফলে আশে পাশের দশ গ্রামের মানুষ কে যাতায়াতে পোহাতে হচ্ছে নানা রকম বিড়ম্ভনায়।

সরেজমিনে গিয় এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায়, উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের লাহিড়ি বাড়ি খুপিবাড়ি,ফসল গ্রামের এ রাস্তাটি সামান্য একটু বৃষ্টি এলেই কর্দমাক্ত হয়ে যায়।খুপিবাড়ি কাহারের খাল ব্রীজ হইতে লাহিড়ি বাড়ি ফসল হয়ে চাপড়ী হাসান মোড় পর্যন্ত হয়ে ৪কিঃমিঃ রাস্তা বর্ষা মৌসুমে বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। খুপিবাড়ি লাহিড়ি বাড়িসহ দশ গ্রামের বিশ হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। চাপড়ি, সংগ্রামপুর, কাউটে নগর, বোয়ালি হাটবাড়ি খুপিবাড়ি এই গ্রামে সবজি থেকে শুরু করে,লেয়ার মুরগির ডিম, নানা কাঁচা মাল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানী করা হয় । রাস্তার বেহাল অবস্থার কারনে কাঁচা শাক সবজি পরিবহন করাতো যাচ্ছেই বরং  রাস্তায়ই পচে নষ্ট হয়ে যাচ্ছে। কোন ভাবে কষ্ট করে যানবাহনে বহন করা হয় তাহলে উৎপাদনের সাথে খরচের সামঞ্জস্য থাকে না ।

কৃষকদেরকে লোকসানের মুখে পড়তে হয়।এই এলাকায় কোন লোক অসুস্থ্য হলে যাতায়াত ভ্যান কিংবা সিএনজি চালিত অটো রিক্সা। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারনে মুমুর্ষ রোগীকে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না ।কোন মায়ের প্রসব বেদনা হলে রাস্তার কারনে কোন অ্যাম্বুলেন্স যায় না ফলে রাস্তায় সন্তান প্রসব করতে হবে।এই তিন গ্রামের শিক্ষার্থী রাস্তার বেহাল অবস্থার কারনে তারা সময় মতো পরিক্ষার হলে ও স্কুলে যেতে পারে না। কাদা পানি মাড়িয়ে তাদের স্কুলে যেতে হয় প্রতিনিয়ত। কোন কোন সময় অতি বৃষ্টি হলে ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে যাওয়া বন্ধই করে দেয় রাস্তার এ অবস্থার কারনে। 

এ রাস্তার কারনে সরকারের নানা রকম সুফল থেকে বঞ্চিক হচ্ছে আশেপাশের দশ গ্রামের মানুষ।

লাহিড়িাড়ি গ্রামের বাসিন্দা  মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপিনাথ সরকার  বলেন, বাড়ির থেকে বের হলে রাস্তার অবস্থা দেখলে কান্না আসে। সময় মত স্কুলে যেতে চাইলে একঘন্টা আগে প্রস্তুতি নিতে হয় কি ভাবে এ রাস্তাটি পার হব।দেশে এত উন্নয়ন হচ্ছে অথচ আমাদের কোন উন্নয়ন হচ্ছে না ।

এ নিয়ে সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াস বাবু জানান, রাস্তার এ বেহাল দশার কথা জানিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে  সংস্কারের জন্য কাগজ পত্র জমা দেওয়া হয়েছে অচিরেই এর কাজ ধরা হবে ।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ হেদায়েত উল্লাহ জানান রাস্তাটি সংস্কার করতে একটু সময় লাগবে । তবে আমরা চাহিদা পত্র দিয়ে রেখেছি পাশ হয়ে আসলেই কাজ শুরু করা হবে।

এখন এলাকাবাসীর একটাই দাবি রাস্তাটি যতদ্রুত সম্ভব সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে দেয়া হোক।

আরও খবর