উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোহাম্মদ রিদুয়ান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।


মঙ্গলবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা ফাসিয়াখালী ইউনিয়নের স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আরোহী বান্দরবান জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ৯ নং বদুরছড়ি এলাকার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে বলে জানা গেছে।


বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন।


প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, কক্সবাজার থেকে আসা একটি ট্রাক চকরিয়ামুখী একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কিছুদূর গিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কায় লেগে এর আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ট্রাক চালক পলাতক রয়েছে।


তিনি আরো বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর