উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

রোহিঙ্গা নাতিকে নিয়ে দাদির ইয়াবা ব্যবসা দেশজুড়ে,ধরা পড়লেন কর্ণফুলীতে

রোহিঙ্গা দাদি-নাতি মিলে দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন মাদকপাচার করে আসছিলেন। অবশেষে ইয়াবা পাচারের সময় নাতি আশীষ কুমার শীল ও দাদি বিপুলা শীলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে সাড়ে ১৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তারা এসব ইয়াবা রাজধানী ঢাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।


রোববার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীর শাহ আমানত সেতু সংলগ্ন সড়কে একটি বাস থেকে তাদের আটক করা হয়।


অভিযুক্ত আশীষ কুমার শীল (২১) কক্সবাজার উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা হিন্দু ক্যাম্পের ১ নম্বর ইস্ট ব্লকের এফসিএন নম্বর-২০০১৭০৫ নিবন্ধন নম্বর-৫০৫ এর হরিশ চন্দ্র শীলের ছেলে এবং অপরজন তার দাদি বিপুলা শীল (৬০)।


সোমবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর (দক্ষিণ) উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা। তিনি জানান, গত রোববার রাতে কর্ণফুলী থানার শাহ আমানত সেতু টোল প্লাজা সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এই সময় কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া এ্যারো নামে একটি যাত্রীবাহী বাসের যাত্রী আশীষ কুমার শীল (২১) ও তার দাদি বিপুলা শীলকে (৬০) তল্লাশি করে তাদের কাছ থেকে সাড়ে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


আশীষ কুমার শীলের কাছে থাকা শপিং ব্যাগ থেকে সাত হাজার ও বিপুলা শীলের লেডিস ব্যাগ থেকে সাড়ে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দোষ স্বীকার করেন। এছাড়া ইতোপূর্বে একাধিক বার কক্সবাজার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করেছেন বলে জানান।


মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিদর্শক মো. ফাহিম রাজু বাদি হয়ে কর্ণফুলী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন বলে জানান মুকুল জ্যোতি চাকমা।

Tag
আরও খবর